কিশোরগঞ্জে গাঁজাসহ আটক একজনের জেল-জরিমানা

স্টাফ রিপোর্টার | কিশোরগঞ্জ সদর
সেপ্টেম্বর ৮, ২০২৬
কিশোরগঞ্জে গাঁজাসহ আটক একজনের জেল-জরিমানা

কিশোরগঞ্জে মাদকবিরোধী অভিযানে মো. জাহাঙ্গীর (৪২) নামে এক ব্যক্তিকে গাঁজাসহ আটকের পর মোবাইল কোর্টে জেল-জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকালে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নিলুফা আক্তার রুপা এই মোবাইল কোর্ট পরিচালনা করেন।

মোবাইল কোর্টে মো. জাহাঙ্গীরকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা জরিমানা করা হয়েছে।

দণ্ডিত মো. জাহাঙ্গীর কিশোরগঞ্জ সদরের পশ্চিম তারাপাশা এলাকার বাহার উদ্দিনের ছেলে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কিশোরগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. এনায়েত হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

মো. এনায়েত হোসেন জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয় কিশোরগঞ্জ  এর ‘ক’ সার্কেল মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকালে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ১০ গ্রাম গাঁজাসহ মো. জাহাঙ্গীরকে আটক করে।

তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয়ের উপপরিদর্শক মো. ওবায়দুল্লাহ খান নির্বাহী ম্যাজিস্ট্রেট নিলুফা আক্তার রুপা’র নিকট প্রসিকিউশন দায়ের করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট নিলুফা আক্তার রুপা মোবাইল কোর্টের মাধ্যমে মো. জাহাঙ্গীরকে তিন মাসের  বিনাশ্রম কারাদণ্ড ও  ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।

কিশোরগঞ্জ সদর'র অন্যান্য খবর

সর্বশেষ