কটিয়াদীতে জাতীয় কন্যাশিশু দিবস পালিত

মাসুম পাঠান | কটিয়াদী
অক্টোবর ১২, ২০২৬
কটিয়াদীতে জাতীয় কন্যাশিশু দিবস পালিত

কিশোরগঞ্জের কটিয়াদীতে জাতীয় কন্যাশিশু দিবস পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে সোমবার (১২ অক্টোবর) র‌্যালি, আলোচনা সভা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়।

সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও উপজেলা  মহিলা বিষয়ক কর্মকর্তার আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

র‌্যালি শেষে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা আফরোজ মারলিজের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আছমা আক্তারের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) লাবনী আক্তার তারানা, উপজেলা জামায়াতের সেক্রেটারি মাহমুদ হাসান, উপজেলা মহিলা দলের সভাপতি রেহেনা আক্তার প্রমুখ।

বক্তারা বলেন, কন্যাশিশুর অধিকার সুরক্ষা, মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণ, বাল্যবিবাহ প্রতিরোধ এবং নারীর প্রতি বৈষম্য দূর করতে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। এ ক্ষেত্রে কন্যাশিশুর নিরাপদ ও মর্যাদাপূর্ণ ভবিষ্যৎ গড়ে তুলতে সবাইকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তারা।

কটিয়াদী'র অন্যান্য খবর

সর্বশেষ