কটিয়াদী পৌরসভার আয়োজনে দুর্গাপূজা উদযাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

মাসুম পাঠান | কটিয়াদী
অক্টোবর ১২, ২০২৬
কটিয়াদী পৌরসভার আয়োজনে দুর্গাপূজা উদযাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জের কটিয়াদীতে শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও আনন্দমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে যৌথ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ অক্টোবর) দুপুরে কটিয়াদী পৌরসভার মিলনায়তনে পৌর প্রশাসকের আয়োজনে  এ সভা অনুষ্ঠিত হয়।

সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক লাবনী আক্তার তারানার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শামীমা আফরোজ মারলিজ।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কটিয়াদী পৌর বিএনপির সভাপতি আশরাফুল হক দাদন, কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম, পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি দিলীপ কুমার সাহা, সাধারণ সম্পাদক বিপ্লব কুমার রায় নিতায় এবং কটিয়াদী প্রেস ক্লাবের সভাপতি মোবারক হোসেন।

এ ছাড়া স্থানীয় পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা সভায় উপস্থিত ছিলেন।

কটিয়াদী'র অন্যান্য খবর

সর্বশেষ