কিশোরগঞ্জের কটিয়াদীতে আলোচনা সভা, শোভাযাত্রা এবং ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ে সচেতনতামূলক মহড়ার মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে কটিয়াদী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ এসব কর্মসূচির আয়োজন করে।
কর্মসূচিতে ভূমিকম্প ও অগ্নিকাণ্ডের মতো দুর্যোগ মোকাবিলা, উদ্ধার কার্যক্রম এবং জরুরি পরিস্থিতিতে করণীয় বিষয়ে বাস্তবধর্মী প্রদর্শনী তুলে ধরা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা আফরোজ মারলিজ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আরিফুর রহমান কাঞ্চন, কটিয়াদী সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বদিউল আলম মাহফুজ, উপজেলা শিক্ষা অফিসার রফিকুল ইসলাম তালুকদার, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আজিজুল হক, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবুল খায়ের, কটিয়াদী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ভারপ্রাপ্ত ইনচার্জ মো. মহসিন মিয়া, কটিয়াদী প্রেসক্লাবের সভাপতি মোবারক হোসেন, সাধারণ সম্পাদক মাইনুল হক, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল্লাহ জায়েদুল, মসূয়া ইউনিয়ন যুবদলের সভাপতি জহিরুল ইসলাম জহির প্রমুখ।