কিশোরগঞ্জের কটিয়াদীতে দুঃস্থ, অসহায়, অসুস্থ ও প্রতিবন্ধী মানুষের পাশে দাঁড়িয়েছে সরকার। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ অনুদানের আওতায় উপকারভোগীদের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৫ নভেম্বর) সকালে কটিয়াদী উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ উপলক্ষ্যে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার শামীমা আফরোজ মারলিজের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য এডভোকেট মো. জালাল উদ্দিন।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন খান দিলীপ, কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ মো. রফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আরিফুর রহমান কাঞ্চন, পৌর বিএনপির সভাপতি আশরাফুল হক দাদন, সাধারণ সম্পাদক সাজেদুল হক সজল সরকার, উপজেলা যুবদলের আহ্বায়ক মাহবুবুর রহমান মাসুদ প্রমুখ।