কটিয়াদীতে দুর্গাপূজার উপহার পেলেন ২০০ অসহায় সনাতন নারী

মাসুম পাঠান | কটিয়াদী
অক্টোবর ১৮, ২০২৬
কটিয়াদীতে দুর্গাপূজার উপহার পেলেন ২০০ অসহায় সনাতন নারী

শারদীয় দুর্গাপূজার আনন্দ ভাগাভাগি করে নিতে কিশোরগঞ্জের কটিয়াদীতে ২০০ জন অসহায়, দুস্থ ও দরিদ্র সনাতন ধর্মাবলম্বী নারীর জন্য শাড়ি উপহার দিয়েছে উপজেলা প্রশাসন।

রবিবার (১৮ অক্টোবর) বিকালে কটিয়াদী উপজেলা পরিষদের হলরুমে আনুষ্ঠানিকভাবে পূজামণ্ডপের নেতৃবৃন্দের হাতে এসব উপহারের শাড়ি তুলে দেওয়া হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপহারের শাড়ি তুলে দেন কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য এডভোকেট মো. জালাল উদ্দিন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লাবনী আক্তার তারানার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে কটিয়াদী উপজেলা বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন খান দিলীপ, সাধারণ সম্পাদক আরিফুর রহমান কাঞ্চন, সহসভাপতি মিজানুর রহমান স্বপন, কটিয়াদী পৌর বিএনপির সভাপতি আশরাফুল হক দাদন এবং সাধারণ সম্পাদক সাজেদুল রহমান সজল সরকারসহ অন্যরা  বক্তব্য দেন।

আলোচনা সভা শেষে ২০০ অসহায় সনাতন নারীর জন্য শাড়ি উপহার পূজামণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকদের হাতে তুলে দেওয়া হয়।

তাঁদের মাধ্যমে এসব উপহার সুবিধাভোগী নারীদের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়।

দুর্গাপূজা উপলক্ষে পাওয়া এ উপহার অসহায় নারীদের মুখে হাসি ফোটানোর পাশাপাশি তাঁদের উৎসবের আনন্দ আরও বাড়িয়ে তুলবে। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার মাঝে সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধন সুদৃঢ় করতেও এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

কটিয়াদী'র অন্যান্য খবর

কটিয়াদীতে পুকুরে ডুবে চতুর্থ শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু

কটিয়াদীতে পুকুরে ডুবে চতুর্থ শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু

কটিয়াদীতে জামায়াতের সেলাই মেশিন ফেরত দিলেন প্রয়াত বিএনপি নেতার স্ত্রী

কটিয়াদীতে জামায়াতের সেলাই মেশিন ফেরত দিলেন প্রয়াত বিএনপি নেতার স্ত্রী

কটিয়াদীতে জেলা যুবদল সভাপতি জিএস শরীফের রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

কটিয়াদীতে জেলা যুবদল সভাপতি জিএস শরীফের রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

২৭ বছর এক কমিটির নিয়ন্ত্রণে কটিয়াদী প্রেসক্লাব, অপপ্রচারের জবাব দিতে হবে কাজে: এমপি জালাল উদ্দিন

২৭ বছর এক কমিটির নিয়ন্ত্রণে কটিয়াদী প্রেসক্লাব, অপপ্রচারের জবাব দিতে হবে কাজে: এমপি জালাল উদ্দিন

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কটিয়াদীতে ৪০০ বছরের ঐতিহ্যবাহী ঢাকের হাট বসেছে

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কটিয়াদীতে ৪০০ বছরের ঐতিহ্যবাহী ঢাকের হাট বসেছে

কটিয়াদীতে দুঃস্থ, অসহায়, অসুস্থ ও প্রতিবন্ধীদের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ

কটিয়াদীতে দুঃস্থ, অসহায়, অসুস্থ ও প্রতিবন্ধীদের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ

কটিয়াদীতে ৯২০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী আটক

কটিয়াদীতে ৯২০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী আটক

কটিয়াদীতে বিএনপি নেতার বিধবা স্ত্রীকে জামায়াতের সেলাই মেশিন উপহার

কটিয়াদীতে বিএনপি নেতার বিধবা স্ত্রীকে জামায়াতের সেলাই মেশিন উপহার

সর্বশেষ