কিশোরগঞ্জে ৪০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

স্টাফ রিপোর্টার | কিশোরগঞ্জ সদর
অক্টোবর ২০, ২০২৬
কিশোরগঞ্জে ৪০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

কিশোরগঞ্জে ৪০০ পিস ইয়াবাসহ মো. আলমগীর ওরফে আলম (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২০ অক্টোবর) বেলা পৌনে ১২টার দিকে কিশোরগঞ্জ সদর উপজেলার আমাটি শিবপুর গ্রামে অভিযান চালিয়ে এসব ইয়াবাসহ তাকে আটক করা হয়।

আটক হওয়া মাদক ব্যবসায়ী মো. আলমগীর ওরফে আলম আমাটি শিবপুর গ্রামের মৃত আবু তাহেরের ছেলে।

কিশোরগঞ্জ সদর মডেল থানার ওসি মোহাম্মদ আবুল কালাম ভূঞা বিষয়টি নিশ্চিত করে জানান, মো. আলমগীর ওরফে আলম একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। সে দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসা চালিয়ে আসছে।

গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (২০ অক্টোবর) বেলা পৌনে ১২টার দিকে কিশোরগঞ্জ সদর মডেল থানা পুলিশের একটি টিম মাদক ব্যবসায়ী মো. আলমগীর ওরফে আলমের বাড়ির সামনে অভিযান চালিয়ে ৪০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তাকে আটক করে।

এ ব্যাপারে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

মাদকের বিরুদ্ধে কিশোরগঞ্জ মডেল থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলেও ওসি মোহাম্মদ আবুল কালাম ভূঞা জানিয়েছেন।

কিশোরগঞ্জ সদর'র অন্যান্য খবর

সর্বশেষ