জুলাই গণহত্যার বিচার দাবিতে কিশোরগঞ্জে ছাত্রশিবিরের মিছিল

স্টাফ রিপোর্টার | কিশোরগঞ্জ সদর
জুলাই ১৬, ২০২৫
জুলাই গণহত্যার বিচার দাবিতে কিশোরগঞ্জে ছাত্রশিবিরের মিছিল

জুলাই গণহত্যার বিচার দাবিতে কিশোরগঞ্জে "জুলাই দ্রোহ" মিছিল করেছে ইসলামী ছাত্রশিবির। জেলা ছাত্রশিবিরের উদ্যোগে বুধবার (১৬ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে শহরের ঐতিহাসিক শহীদী মসজিদের সামনে থেকে মিছিলটি বের করা হয়।

জুলাই দ্রোহ মিছিলের নেতৃত্ব দেন জেলা ছাত্রশিবিরের সভাপতি হাসান আল মামুন।

মিছিলে জেলা ছাত্রশিবিরের সেক্রেটারি ফকির মাহবুবুল আলম, বাইতুলমাল সম্পাদক আবু আহমেদ, অফিস সম্পাদক মোজাহিদ বিল্লাহ, ছাত্র আন্দোলন সম্পাদক এইচ এম ফরহাদ ভূইয়া, গুরুদয়াল সরকারি কলেজ শাখার সভাপতি এমদাদুল হক প্রমুখসহ বিভিন্ন উপজেলা এবং কলেজ শাখার নেতাকর্মীরা অংশ নেন।

শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মিছিলটি গুরুদয়াল সরকারি কলেজের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

সমাবেশে জেলা ছাত্রশিবিরের সভাপতি হাসান আল মামুন বলেন, জুলাই সনদ ও গণহত্যার বিচার দ্রুত বাস্তবায়ন করতে হবে। এটি শুধু অতীতের দায়বদ্ধতা নয়, গণতন্ত্র প্রতিষ্ঠার পথেও একটি গুরুত্বপূর্ণ অধ্যায়।

আমরা অবিলম্বে দেশের সব বিশ্ববিদ্যালয় ও শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্র সংসদ নির্বাচন আয়োজনের দাবি জানাই—কারণ ছাত্রসমাজের অধিকার আদায়ে নির্বাচিত নেতৃত্ব অপরিহার্য।

আজকের বাংলাদেশে আবারও নতুন করে চাঁদাবাজির সংস্কৃতি গড়ে উঠছে। এই চাঁদাবাজদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। আমাদের শিকড় দিল্লি নয়, পিন্ডি নয় অথবা লন্ডন নয় আমাদের শিখর ৫৬ হাজার বর্গমাইলের বাংলাদেশ।

কিশোরগঞ্জ সদর'র অন্যান্য খবর

কিশোরগঞ্জে দারুল আরকাম মডেল মাদরাসার শিক্ষা প্রদর্শনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

কিশোরগঞ্জে দারুল আরকাম মডেল মাদরাসার শিক্ষা প্রদর্শনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

কিশোরগঞ্জে প্লাস্টিক বর্জ্যের বিনিময়ে কয়েকশ’ মানুষ পেলেন গাছের চারা

কিশোরগঞ্জে প্লাস্টিক বর্জ্যের বিনিময়ে কয়েকশ’ মানুষ পেলেন গাছের চারা

কিশোরগঞ্জে বিনামূল্যে চিকিৎসা সেবা পেলেন ১৪১ জন চক্ষু রোগী

কিশোরগঞ্জে বিনামূল্যে চিকিৎসা সেবা পেলেন ১৪১ জন চক্ষু রোগী

শহীদ আবরার ফাহাদের মৃত্যুবার্ষিকীতে কিশোরগঞ্জে ছাত্র অধিকারের আলোচনা ও দোয়া

শহীদ আবরার ফাহাদের মৃত্যুবার্ষিকীতে কিশোরগঞ্জে ছাত্র অধিকারের আলোচনা ও দোয়া

কিশোরগঞ্জে চোলাই মদ ও গাঁজা খাওয়ার সরঞ্জামসহ আটক চারজনের জেল-জরিমানা

কিশোরগঞ্জে চোলাই মদ ও গাঁজা খাওয়ার সরঞ্জামসহ আটক চারজনের জেল-জরিমানা

কিশোরগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে সরকারি বালাম বইয়ের পাতা চুরি

কিশোরগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে সরকারি বালাম বইয়ের পাতা চুরি

মেজর আখতারের গ্রেপ্তারের প্রতিবাদে কিশোরগঞ্জে জামায়াতের বিক্ষোভ, নিঃশর্ত মুক্তি দাবি

মেজর আখতারের গ্রেপ্তারের প্রতিবাদে কিশোরগঞ্জে জামায়াতের বিক্ষোভ, নিঃশর্ত মুক্তি দাবি

কিশোরগঞ্জে মাদকবিরোধী আলোচনা সভায় মাদক থেকে দূরে থাকার শপথ শিক্ষার্থীদের

কিশোরগঞ্জে মাদকবিরোধী আলোচনা সভায় মাদক থেকে দূরে থাকার শপথ শিক্ষার্থীদের

সর্বশেষ