কিশোরগঞ্জে ইসলামিক ফাউন্ডেশনের সাংস্কৃতিক প্রতিযোগিতা ও আলোচনা সভা

স্টাফ রিপোর্টার | কিশোরগঞ্জ সদর
আগস্ট ২৬, ২০২৬
কিশোরগঞ্জে ইসলামিক ফাউন্ডেশনের সাংস্কৃতিক প্রতিযোগিতা ও আলোচনা সভা

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) হিজরি ১৪৪৮ উপলক্ষ্যে কিশোরগঞ্জে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে আলোচনা সভা, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৬ আগস্ট) সকালে ইসলামিক ফাউন্ডেশন (ইফা) কিশোরগঞ্জ জেলা সম্মেলন কক্ষে এই আলোচনা সভা, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গুরুদয়াল সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মুহাম্মদ সিদ্দিক উল্লাহ।

ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মো. আবু বকর সিদ্দিকের সভাপতিত্বে এতে শুভেচছা বক্তব্য দেন ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড অফিসার ডক্টর মাও. কামরুল হাসান।

ইফা’র সদর উপজেলার ফিল্ড সুপার ভাইজার মো শফিকুল আলম সারওয়ারের পরিচালনায় অন্যন্যদের মধ্যে বক্তব্য দেন, ইফার মাস্টার ট্রেইনার মাও. ওমর ফারুক, মডেল কেয়ারটেকার হাফেজ মাও মাসুম বিল্লাহ, সাধারণ কেয়ারটেকার হাফেজ মাও হুমায়ুন কবীর মিল্লাতী, সাধারণ কেয়ারটেকার মাও খন্দকার সাদেকুজ্জামান, মাও মাহতাবউদ্দিন, মাও আব্বাস আলী, বাংলাদেশ মৌশিক শিক্ষক কল্যাণ পরিষদের কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি মাও ইমরুল হাসান,সাধারণ সম্পাদক মাও আমিনুল হক প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর সুমহান জীবন ও আদর্শের প্রতি বিস্তারিত আলোকপাত করেন।

আলোচনা সভা শেষে ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

পরে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয়। মোনাজাত পরিচালনা করেন কিশোরগঞ্জ সদর মডেল মসজিদের ইমাম হাফেজ মাও আব্দুল মতিন।

এ সময় ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক, শিক্ষিকা, ইমাম ও উলামায়ে কেরামগণ উপস্থিত ছিলেন।

কিশোরগঞ্জ সদর'র অন্যান্য খবর

সর্বশেষ