কিশোরগঞ্জে চোলাই মদসহ আটক একজনের জেল-জরিমানা

স্টাফ রিপোর্টার | কিশোরগঞ্জ সদর
আগস্ট ২৫, ২০২৬
কিশোরগঞ্জে চোলাই মদসহ আটক একজনের জেল-জরিমানা

কিশোরগঞ্জে মাদকবিরোধী অভিযানে কদ্দুস মীর রহমান (৬০) নামে এক ব্যক্তিকে চোলাই মদসহ আটকের পর মোবাইল কোর্টে জেল-জরিমানা করা হয়েছে। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাহুল ঘোষ পলাশ মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরে এই মোবাইল কোর্ট পরিচালনা করেছেন।

মোবাইল কোর্টে কদ্দুস মীর রহমানকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও একশত টাকা জরিমানা করা হয়।

দণ্ডিত কদ্দুস মীর রহমান কিশোরগঞ্জ জেলা শহরের বত্রিশ এলাকার মৃত খলিল মীরের ছেলে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কিশোরগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক (ভারপ্রাপ্ত) মো. এনায়েত হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

মো. এনায়েত হোসেন জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, কিশোরগঞ্জ এর ‘ক’ সার্কেল মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে কিশোরগঞ্জ জেলা শহরের মোরগমহল এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে।

অভিযানে এক লিটার চোলাই মদসহ কদ্দুস মীর রহমানকে আটক করা হয়।

তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক মো. ওবায়দুল্লাহ খান জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাহুল ঘোষ পলাশের নিকট প্রসিকিউশন দায়ের করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট রাহুল ঘোষ পলাশ মোবাইল কোর্টের মাধ্যমে তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।

কিশোরগঞ্জ সদর'র অন্যান্য খবর

সর্বশেষ