কিশোরগঞ্জে ভূমি মালিকদের মধ্যে ক্ষতিপূরণের চেক বিতরণ

স্টাফ রিপোর্টার | এক্সক্লুসিভ
মে ২৭, ২০২৫
কিশোরগঞ্জে ভূমি মালিকদের মধ্যে ক্ষতিপূরণের চেক বিতরণ

কিশোরগঞ্জে ভূমি অধিগ্রহণের ফলে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের মাঝে ক্ষতিপূরণ হিসেবে প্রায় পাঁচ কোটি টাকার চেক বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২৭ মে) বিকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ভূমি মেলা উপলক্ষ্যে জেলা প্রশাসন আনুষ্ঠানিকভাবে ৪১ জন ক্ষতিগ্রস্ত ভূমি মালিকের মাঝে এসব চেক বিতরণ করে।

প্রধান অতিথি হিসেবে ভূমি মালিকদের হাতে চেক হস্তান্তর করেন ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী।

জেলা প্রশাসক ফৌজিয়া খানের সভাপতিত্বে চেক বিতরণ অনুষ্ঠানে অন্যদের মধ্যে ভারপ্রাপ্ত পুলিশ সুপার মুকিত সরকার, স্থানীয় সরকার বিভাগের উপউপরিচালক মমতাজ বেগম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিজাবে রহমত, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ নাহিদ হাসান খান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জেসমিন আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানব সম্পদ ব্যবস্থাপনা) মোহাম্মদ আমিমুল এহসান খান এবং জেলার ১৩টি উপজেলার উপজেলা নির্বাহী অফিসারসহ বিভিন্ন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে জানানো হয়, কিশোরগঞ্জ-করিমগঞ্জ-চামড়াঘাট জেলা মহাসড়ক যথাযথ উন্নীতকরণসহ ছয়না-যশোদল চৌদ্দশত বাজার সংযোগ সড়ক নির্মাণ প্রকল্পের আওতায় কিশোরগঞ্জ জেলা শহরের একরামপুর রেলগেট হতে সতাল প্রাইমারি স্কুল পর্যন্ত অধিগ্রহণ করা জমি, অবকাঠামো, গাছপালা ও ব্যবসায়িক ক্ষতিপূরণের জন্য পাওয়া আবেদন থেকে ৪১ জনকে ক্ষতিপূরণ হিসেবে প্রায় পাঁচ কোটি টাকার এসব চেক বিতরণ করা হয়েছে। এর আগে আরো ৩৫ জনকে ক্ষতিপূরণের চেক দেওয়া হয়েছে।

চেক বিতরণের আগে ভূমি মেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ফৌজিয়া খান।

অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ নাহিদ হাসান খানের সঞ্চালনায় সমাপনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে ভারপ্রাপ্ত পুলিশ সুপার মুকিত সরকার, কিশোরগঞ্জ সেন্ট্রাল প্রেস ক্লাবের সভাপতি আশরাফুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।

এক্সক্লুসিভ'র অন্যান্য খবর

হাওরে ডাকাত দমনে কঠোর হওয়ার নির্দেশ দিলেন প্রতিমন্ত্রী শরীফুল আলম

হাওরে ডাকাত দমনে কঠোর হওয়ার নির্দেশ দিলেন প্রতিমন্ত্রী শরীফুল আলম

কিশোরগঞ্জে বিশ্ব পরিবেশ দিবসের আলোচনা ও পুরস্কার বিতরণী

কিশোরগঞ্জে বিশ্ব পরিবেশ দিবসের আলোচনা ও পুরস্কার বিতরণী

পাগলা মসজিদের দানবাক্সে নতুন রেকর্ড, এবার মিললো সর্বোচ্চ ১৫ কোটি ৯০ লাখ ৮০ হাজার ১৪৬ টাকা

পাগলা মসজিদের দানবাক্সে নতুন রেকর্ড, এবার মিললো সর্বোচ্চ ১৫ কোটি ৯০ লাখ ৮০ হাজার ১৪৬ টাকা

পাগলা মসজিদের দানসিন্দুকে পাওয়া গেলো রেকর্ড ৪৩ বস্তা টাকা

পাগলা মসজিদের দানসিন্দুকে পাওয়া গেলো রেকর্ড ৪৩ বস্তা টাকা

কিশোরগঞ্জে পাঁচ লাখ ২৬ হাজার ১৫৫ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে

কিশোরগঞ্জে পাঁচ লাখ ২৬ হাজার ১৫৫ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে

পাকুন্দিয়ায় মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয় ভাঙচুর-লুটপাটের প্রতিবাদে কিশোরগঞ্জে মানববন্ধন, স্মারকলিপি

পাকুন্দিয়ায় মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয় ভাঙচুর-লুটপাটের প্রতিবাদে কিশোরগঞ্জে মানববন্ধন, স্মারকলিপি

কিশোরগঞ্জ সদর হাসপাতালে রোগীর স্বজনকে মারধরের অভিযোগ তদন্তে কমিটি

কিশোরগঞ্জ সদর হাসপাতালে রোগীর স্বজনকে মারধরের অভিযোগ তদন্তে কমিটি

কিশোরগঞ্জ সদর হাসপাতাল পরিদর্শনে ডিসি, বেডে বেডে গিয়ে খোঁজ নিলেন রোগীদের

কিশোরগঞ্জ সদর হাসপাতাল পরিদর্শনে ডিসি, বেডে বেডে গিয়ে খোঁজ নিলেন রোগীদের

সর্বশেষ