‘নির্ভরযোগ্য ও সহজলভ্য পরিসংখ্যান- টেকসই উন্নয়ন ও পরিকল্পনার ভিত্তি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় পরিসংখ্যান দিবস উপলক্ষ্যে কিশোরগঞ্জে আলোচনা সভা করেছে জেলা প্রশাসন ও জেলা পরিসংখ্যান অফিস।
রবিবার (৮ নভেম্বর) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক সোহানা নাসরিন।
এতে প্রধান অতিথি ছিলেন কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনের সংসদ সদস্য মাজহারুল ইসলাম।
আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য এডভোকেট মো. জালাল উদ্দিন, পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান, জেলা পরিষদ প্রশাসক খালেদ সাইফুল্লাহ সোহেল খান ও সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাইদুর রহমান।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইশতিয়াক ইমনের সঞ্চালনায় আলোচনা সভায় প্রতিপাদ্য বিষয়ের ওপর মাল্টিমিডিয়া প্রেজেন্টেশন উপস্থাপন করেন জেলা পরিসংখ্যান কার্যালয়ের উপপরিচালক মো. মহিদুল ইসলাম।
আলোচনা সভায় বক্তারা টেকসই উন্নয়ন ও সুনির্দিষ্ট পরিকল্পনা প্রণয়নে নির্ভরযোগ্য তথ্যের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।
এতে জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, গণমাধ্যমকর্মী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ অংশ নেন।