কিশোরগঞ্জে সাংবাদিকদের ঈদ উপহারে খুশি সংবাদপত্র হকারেরা

স্টাফ রিপোর্টার | এক্সক্লুসিভ
জুন ৪, ২০২৫
কিশোরগঞ্জে সাংবাদিকদের ঈদ উপহারে খুশি সংবাদপত্র হকারেরা

পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে সংবাদপত্র হকারদের ঈদ উপহার দিয়েছে কিশোরগঞ্জ সেন্ট্রাল প্রেস ক্লাব। বুধবার (৪ জুন) দুপুরে জেলার ২৮ জন হকারের হাতে তাদের পরিবারের জন্য আনুষ্ঠানিকভাবে ঈদ উপহার হিসেবে উন্নতমানের শাড়ি তুলে দেওয়া হয়।

ঈদ উপহার অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কিশোরগঞ্জ সেন্ট্রাল প্রেস ক্লাবের সভাপতি আশরাফুল ইসলাম।

সংগঠনের সাধারণ সম্পাদক মো. আল আমিনের সঞ্চালনায় এতে সিনিয়র সহ-সভাপতি শফিক আদনান, একুশে টেলিভিশনের জেলা প্রতিনিধি রুমন চক্রবর্তী, কিশোরগঞ্জ জেলা পত্রিকা হকার্স সমবায় সমিতি লিমিটেড এর সভাপতি মো. জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক মো. রবিন মিয়া প্রমুখ বক্তব্য রাখেন।

ঈদের আগে পরিবারের জন্য শাড়ি উপহার পেয়ে সংবাদপত্র হকারেরা তাদের উচ্ছ্বাস প্রকাশ করেন। এ সময় তারা আয়োজকদের কৃতজ্ঞতা জানান।

ঈদ উপহার অনুষ্ঠানে অন্যদের মধ্যে কিশোরগঞ্জ সেন্ট্রাল প্রেস ক্লাবের সহ-সভাপতি আলী রেজা সুমন, যুগ্মসাধারণ সম্পাদক সাজন আহম্মেদ পাপন, দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর শাহ্ বাদশাহ্, সাংগঠনিক সম্পাদক রাকিবুল হাসান রোকেল, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক তন্ময় আলমগীর, তথ্য ও প্রযুক্তি সম্পাদক মো. সাইফুল্লাহ সাইফ, জনসংযোগ সম্পাদক মো. সাখাওয়াত হোসেন আকাশ, সদস্য মশিউর রহমান নাদিম, শহীদুজ্জামান শুভ প্রমুখ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে জানানো হয়, এবার পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে কিশোরগঞ্জ সেন্ট্রাল প্রেস ক্লাব এবার জেলার ২৮ জন সংবাদপত্র হকারদের পরিবারের জন্য ঈদ উপহার বিতরণ করেছে। এর আগেও সংগঠনটি সংবাদপত্র হকারদের পাশে ছিল। আগামীতেও এরকম কার্যক্রম অব্যাহত থাকবে।

প্রসঙ্গত, জেলা ও তৃণমূলের সাংবাদিকদের অধিকার সুরক্ষা ও কল্যাণে ‘সত্য প্রকাশে ঐক্যবদ্ধ’ এই স্লোগানে পেশাদার সাংবাদিকদের সমন্বয়ে গত ২৮ অক্টোবর ‘কিশোরগঞ্জ সেন্ট্রাল প্রেস ক্লাব’ যাত্রা শুরু করে।

এক্সক্লুসিভ'র অন্যান্য খবর

হাওরে ডাকাত দমনে কঠোর হওয়ার নির্দেশ দিলেন প্রতিমন্ত্রী শরীফুল আলম

হাওরে ডাকাত দমনে কঠোর হওয়ার নির্দেশ দিলেন প্রতিমন্ত্রী শরীফুল আলম

কিশোরগঞ্জে বিশ্ব পরিবেশ দিবসের আলোচনা ও পুরস্কার বিতরণী

কিশোরগঞ্জে বিশ্ব পরিবেশ দিবসের আলোচনা ও পুরস্কার বিতরণী

পাগলা মসজিদের দানবাক্সে নতুন রেকর্ড, এবার মিললো সর্বোচ্চ ১৫ কোটি ৯০ লাখ ৮০ হাজার ১৪৬ টাকা

পাগলা মসজিদের দানবাক্সে নতুন রেকর্ড, এবার মিললো সর্বোচ্চ ১৫ কোটি ৯০ লাখ ৮০ হাজার ১৪৬ টাকা

পাগলা মসজিদের দানসিন্দুকে পাওয়া গেলো রেকর্ড ৪৩ বস্তা টাকা

পাগলা মসজিদের দানসিন্দুকে পাওয়া গেলো রেকর্ড ৪৩ বস্তা টাকা

কিশোরগঞ্জে পাঁচ লাখ ২৬ হাজার ১৫৫ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে

কিশোরগঞ্জে পাঁচ লাখ ২৬ হাজার ১৫৫ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে

পাকুন্দিয়ায় মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয় ভাঙচুর-লুটপাটের প্রতিবাদে কিশোরগঞ্জে মানববন্ধন, স্মারকলিপি

পাকুন্দিয়ায় মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয় ভাঙচুর-লুটপাটের প্রতিবাদে কিশোরগঞ্জে মানববন্ধন, স্মারকলিপি

কিশোরগঞ্জ সদর হাসপাতালে রোগীর স্বজনকে মারধরের অভিযোগ তদন্তে কমিটি

কিশোরগঞ্জ সদর হাসপাতালে রোগীর স্বজনকে মারধরের অভিযোগ তদন্তে কমিটি

কিশোরগঞ্জ সদর হাসপাতাল পরিদর্শনে ডিসি, বেডে বেডে গিয়ে খোঁজ নিলেন রোগীদের

কিশোরগঞ্জ সদর হাসপাতাল পরিদর্শনে ডিসি, বেডে বেডে গিয়ে খোঁজ নিলেন রোগীদের

সর্বশেষ