ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহীদ সদস্যদের পরিবারকে কিশোরগঞ্জ জেলা প্রশাসনের ঈদ উপহার

স্টাফ রিপোর্টার | এক্সক্লুসিভ
জুন ৫, ২০২৫
ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহীদ সদস্যদের পরিবারকে কিশোরগঞ্জ জেলা প্রশাসনের ঈদ উপহার

পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহীদ সদস্যদের পরিবারকে ঈদ উপহার দিয়েছে কিশোরগঞ্জ জেলা প্রশাসন। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে কিশোরগঞ্জ জেলার ১৮জন শহীদের স্বজনদের হাতে ঈদ উপহার সামগ্রী তুলে দেন জেলা প্রশাসক (যুগ্মসচিব) ফৌজিয়া খান।

বুধবার (৪ জুন) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ উপলক্ষ্যে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক (যুগ্মসচিব) ফৌজিয়া খান।

অনুষ্ঠানে ঈদ উপহার গ্রহণ করার সময়ে শহীদ পরিবারের সদস্যরা আবেগাপ্লুত হয়ে পড়েন। অনেকে জেলা প্রশাসক ফৌজিয়া খানকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙ্গে পড়েন।

অনুষ্ঠানে ঈদ উপহার হিসেবে জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রত্যেক শহীদ সদস্যের পরিবারকে ১০ হাজার টাকার চেক এবং ঈদ সামগ্রীর একটি প্যাকেট দেওয়া হয়।

অনুষ্ঠানে শহীদ পরিবারের পক্ষে শহীদ তরিকুল ইসলাম রুবেলের বড় ভাই ইফতেখারুল ইসলাম জুয়েল তার বক্তব্যে শহীদ পরিবারগুলোর পাশে থাকার জন্য সবার প্রতি অনুরোধ জানান।

জেলা প্রশাসক (যুগ্মসচিব) ফৌজিয়া খান তাঁর বক্তব্যে বলেন, রাষ্ট্রসহ আমাদের সবার দায়িত্ব শহীদ পরিবারগুলোর দায়িত্ব গ্রহণ করা। প্রত্যেকের জায়গা থেকে জুলাই-আগস্টের চেতনাকে ধারণ করতে হবে এবং দল-মত নির্বিশেষে শহীদ পরিবারগুলোর জন্য যা করা উচিত আমাদের সর্বোচ্চ করতে হবে। শহীদ পরিবারের কষ্টগুলো আমাদেরও। আমরাও তাদের সাথে সমব্যথী।

জেলার ১৮ জন বীর শহীদের ১৮টি কবরকে বাঁধাই করে দেওয়ার কথা জানিয়ে জেলা প্রশাসক (যুগ্মসচিব) ফৌজিয়া খান বলেন, তাদের স্মৃতিগুলো যেনো মুছে না যায়, আমাদের মনে যেনো তারা চিরজাগরুক থাকে, এ জন্যে বীর শহীদদের কবরগুলোকে আমি বাঁধাই করে দিবো। এজন্যে জেলা পরিষদের মাধ্যমে একটি প্রকল্প গ্রহণ করা হয়েছে।

ঈদ উপহার প্রদান অনুষ্ঠানে অন্যদের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মো. মাহমুদুল ইসলাম তালুকদার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিজাবে রহমত, কিশোরগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মো. এরশাদ মিয়া, বীর মুক্তিযোদ্ধা মাহবুব আলম, ইসলামী আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা আলমগীর হোসাইন তালুকদার, বাংলাদেশ জামায়াতে ইসলামী কিশোরগঞ্জ জেলা শাখার সেক্রেটারি মাওলানা নাজমুল ইসলাম, বড়বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক দিলোয়ার হোসেন দিলু প্রমুখসহ জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং শহীদ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

এক্সক্লুসিভ'র অন্যান্য খবর

হাওরে ডাকাত দমনে কঠোর হওয়ার নির্দেশ দিলেন প্রতিমন্ত্রী শরীফুল আলম

হাওরে ডাকাত দমনে কঠোর হওয়ার নির্দেশ দিলেন প্রতিমন্ত্রী শরীফুল আলম

কিশোরগঞ্জে বিশ্ব পরিবেশ দিবসের আলোচনা ও পুরস্কার বিতরণী

কিশোরগঞ্জে বিশ্ব পরিবেশ দিবসের আলোচনা ও পুরস্কার বিতরণী

পাগলা মসজিদের দানবাক্সে নতুন রেকর্ড, এবার মিললো সর্বোচ্চ ১৫ কোটি ৯০ লাখ ৮০ হাজার ১৪৬ টাকা

পাগলা মসজিদের দানবাক্সে নতুন রেকর্ড, এবার মিললো সর্বোচ্চ ১৫ কোটি ৯০ লাখ ৮০ হাজার ১৪৬ টাকা

পাগলা মসজিদের দানসিন্দুকে পাওয়া গেলো রেকর্ড ৪৩ বস্তা টাকা

পাগলা মসজিদের দানসিন্দুকে পাওয়া গেলো রেকর্ড ৪৩ বস্তা টাকা

কিশোরগঞ্জে পাঁচ লাখ ২৬ হাজার ১৫৫ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে

কিশোরগঞ্জে পাঁচ লাখ ২৬ হাজার ১৫৫ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে

পাকুন্দিয়ায় মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয় ভাঙচুর-লুটপাটের প্রতিবাদে কিশোরগঞ্জে মানববন্ধন, স্মারকলিপি

পাকুন্দিয়ায় মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয় ভাঙচুর-লুটপাটের প্রতিবাদে কিশোরগঞ্জে মানববন্ধন, স্মারকলিপি

কিশোরগঞ্জ সদর হাসপাতালে রোগীর স্বজনকে মারধরের অভিযোগ তদন্তে কমিটি

কিশোরগঞ্জ সদর হাসপাতালে রোগীর স্বজনকে মারধরের অভিযোগ তদন্তে কমিটি

কিশোরগঞ্জ সদর হাসপাতাল পরিদর্শনে ডিসি, বেডে বেডে গিয়ে খোঁজ নিলেন রোগীদের

কিশোরগঞ্জ সদর হাসপাতাল পরিদর্শনে ডিসি, বেডে বেডে গিয়ে খোঁজ নিলেন রোগীদের

সর্বশেষ