পিআর পদ্ধতিতে নির্বাচনসহ ৫ দফা দাবিতে

কিশোরগঞ্জে ইসলামী আন্দোলনের স্মারকলিপি

স্টাফ রিপোর্টার | রাজনীতি
অক্টোবর ১২, ২০২৫
কিশোরগঞ্জে ইসলামী আন্দোলনের স্মারকলিপি

সরকারের ঘোষণা অনুযায়ী আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের আগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি ও এই আদেশের উপর গণভোট আয়োজনসহ ৫ দফা বাস্তবায়নের দাবিতে কিশোরগঞ্জে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

রবিবার (১২ অক্টোবর) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসক ফৌজিয়া খানের কাছে ইসলামী আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি প্রভাষক হাফেজ মাওলানা মো. আলমগীর হোসাইন তালুকদার স্মারকলিপি তুলে দেন।

এ সময় ইসলামী আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা শাখার সেক্রেটারী মাওলানা নোমান আহমাদ এবং ইসলামী আন্দোলন, যুব ছাত্র আন্দোলন ও ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

স্মারকলিপিতে জাতীয় সংসদ নির্বাচনের আগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি ও এই আদেশের উপর গণভোট আয়োজন করা, আগামী জাতীয় নির্বাচনে সংসদের উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু করা, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড (সবার জন্য সমান সুযোগ) নিশ্চিত করা, ফ্যাসিস্ট সরকারের সব জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা এবং স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করার দাবি জানানো হয়।

রাজনীতি'র অন্যান্য খবর

নবগঠিত কেন্দ্রীয় কমিটিকে অভিনন্দন জানিয়ে কিশোরগঞ্জে যুবদলের আনন্দ মিছিল

নবগঠিত কেন্দ্রীয় কমিটিকে অভিনন্দন জানিয়ে কিশোরগঞ্জে যুবদলের আনন্দ মিছিল

কেন্দ্রীয় যুবদলের ‘সুপার সেভেন’ এ কিশোরগঞ্জের কৃতী সন্তান আশরাফ জালাল খান মনন

কেন্দ্রীয় যুবদলের ‘সুপার সেভেন’ এ কিশোরগঞ্জের কৃতী সন্তান আশরাফ জালাল খান মনন

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রথম এবং প্রধান গুণ তার অর্থনৈতিক সততা: বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান এমপি

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রথম এবং প্রধান গুণ তার অর্থনৈতিক সততা: বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান এমপি

কিশোরগঞ্জে জুলাই শহীদ পরিবারে জামায়াতের ঈদ উপহার

কিশোরগঞ্জে জুলাই শহীদ পরিবারে জামায়াতের ঈদ উপহার

তারেক রহমানের ঢাকা-১৭ আসনে আইনী সহায়তা টিমের আহ্বায়ক কিশোরগঞ্জের সন্তান মনন

তারেক রহমানের ঢাকা-১৭ আসনে আইনী সহায়তা টিমের আহ্বায়ক কিশোরগঞ্জের সন্তান মনন

সংবাদ সম্মেলন করে কিশোরগঞ্জ-৩ আসনে বিএনপি’র মনোনয়ন চাইলেন জাহাঙ্গীর মোল্লা

সংবাদ সম্মেলন করে কিশোরগঞ্জ-৩ আসনে বিএনপি’র মনোনয়ন চাইলেন জাহাঙ্গীর মোল্লা

তাড়াইল-করিমগঞ্জে হাতপাখার প্রার্থী আলমগীর হোসাইনের মোটরসাইকেল শোডাউন

তাড়াইল-করিমগঞ্জে হাতপাখার প্রার্থী আলমগীর হোসাইনের মোটরসাইকেল শোডাউন

কিশোরগঞ্জে 'মার্চ ফর দাঁড়িপাল্লা'য় হাজারো নেতাকর্মী

কিশোরগঞ্জে 'মার্চ ফর দাঁড়িপাল্লা'য় হাজারো নেতাকর্মী

সর্বশেষ