সংবাদ সম্মেলন করে কিশোরগঞ্জ-৩ আসনে বিএনপি’র মনোনয়ন চাইলেন জাহাঙ্গীর মোল্লা

স্টাফ রিপোর্টার | রাজনীতি
ডিসেম্বর ১২, ২০২৫
সংবাদ সম্মেলন করে কিশোরগঞ্জ-৩ আসনে বিএনপি’র মনোনয়ন চাইলেন জাহাঙ্গীর মোল্লা

কিশোরগঞ্জ-৩ (তাড়াইল-করিমগঞ্জ) আসনে বিএনপি’র চূড়ান্ত মনোনয়ন চেয়েছেন জেলা বিএনপি’র সাবেক সহ-সভাপতি ও ২০০৮ সালের নির্বাচনে দলটির মনোনীত প্রার্থী এডভোকেট জাহাঙ্গীর আলম মোল্লা। সংবাদ সম্মেলন করে বিএনপি’র ঘোষিত প্রাথমিক মনোনয়ন বাতিল করে তাকে চূড়ান্ত প্রার্থী হিসেবে ঘোষণার দাবি জানিয়েছেন তিনি।

শুক্রবার (১২ ডিসেম্বর) সকালে জেলা শহরের হোটেল শেরাটন কনফারেন্স রুমে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্যে এডভোকেট জাহাঙ্গীর আলম মোল্লা বলেন, বিগত ৩ নভেম্বর দলের প্রাথমিক মনোনয়ন তালিকায় কিশোরগঞ্জ-৩ আসনে সাবেক শিক্ষামন্ত্রী ড. এম ওসমান ফারুকের নাম ঘোষণা করা হয়।

এরপর ৬ নভেম্বর যুক্তরাষ্ট্র থেকে তিনি ঢাকায় আসেন। ৬দিন বিশ্রামের পর ১২ নভেম্বর করিমগঞ্জের নিজ বাড়িতে আসেন। তিনদিন রাত্রিযাপন করে আবার ঢাকায় চলে যান।

বাড়িতে বসেই উপজেলা ও বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীদের সাথে সাক্ষাত দেন। সাক্ষাত দেওয়ার সময় বিভিন্ন ইউনিয়ন থেকে আসা নেতাকর্মীরা উনার শারীরিক, মানসিক ও স্মৃতিশক্তিজনিত সমস্যা দেখে দারুনভাবে হতাশ হন।

সাক্ষাত পাওয়া নেতাকর্মীদের ধারণা, ড. এম ওসমান ফারুক চূড়ান্ত মনোনয়ন পেলে নির্বাচনী কার্যক্রমে অংশগ্রহণ বা গণসংযোগ করার সময়ে বিভিন্ন রকম শারীরিক ও মানসিক ত্রুটি-বিচ্যুতি জনসম্মুখে উন্মোচিত হলে জনমনে নেতিবাচক প্রভাব পড়বে এবং প্রতিদ্বন্দ্বী অন্য দলের প্রার্থীদের প্রচারণার কারণে বিএনপি’র প্রার্থীর ভোট দিন দিন ব্যাপকহারে কমে যাবে। পরিণতিতে অপ্রত্যাশিত ও অনাকাঙ্ক্ষিত পরাজয় অবধারিত হবে।

লিখিত বক্তব্যে এডভোকেট জাহাঙ্গীর আলম মোল্লা আরো বলেন, দীর্ঘ এক মাস ১০দিন হলো প্রাথমিক মনোনয়ন ঘোষণা করা হয়েছে। অথচ ড. এম ওসমান ফারুক সাহেব মাত্র ছয়দিন অবস্থান করে সেই যে এলাকা ছেড়ে গেলেন, অদ্যাবধি উনার কোন রাজনৈতিক তৎপরতা জনস্মুখে পরিলক্ষিত হচ্ছে না।

এতে করে নেতাকর্মী, সমর্থক ও শুভানুধ্যায়ীদের মধ্যে প্রচণ্ড ক্ষোভ ও হতাশা বিরাজ করছে। ফলে সর্বত্রই প্রার্থী পরিবর্তনের দাবি উঠেছে।

এছাড়া সংবাদ সম্মেলনে এডভোকেট জাহাঙ্গীর আলম মোল্লা নিজের দলীয় মনোনয়ন পাওয়ার পক্ষে নানা যৌক্তিকতা তুলে ধরেন।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে করিমগঞ্জ উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট শফীউজ্জামান শফী এবং করিমগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

রাজনীতি'র অন্যান্য খবর

বিএনপির নেতাকর্মীরা জনগণকে সঙ্গে নিয়ে গণতন্ত্র, ভোটের অধিকার ও উন্নয়নের ধারা অব্যাহত রাখবে: তথ্য প্রতিমন্ত্রী

বিএনপির নেতাকর্মীরা জনগণকে সঙ্গে নিয়ে গণতন্ত্র, ভোটের অধিকার ও উন্নয়নের ধারা অব্যাহত রাখবে: তথ্য প্রতিমন্ত্রী

হেবা আইন পাশের প্রতিবাদে কিশোরগঞ্জে বিক্ষোভ মিছিল

হেবা আইন পাশের প্রতিবাদে কিশোরগঞ্জে বিক্ষোভ মিছিল

কিশোরগঞ্জে প্রতিষ্ঠা বার্ষিকীতে বিএনপি’র বর্ণাঢ্য র‌্যালি

কিশোরগঞ্জে প্রতিষ্ঠা বার্ষিকীতে বিএনপি’র বর্ণাঢ্য র‌্যালি

কটিয়াদীতে বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে দুই গ্রুপের পৃথক কর্মসূচি

কটিয়াদীতে বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে দুই গ্রুপের পৃথক কর্মসূচি

ইসলামী আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা কমিটির শপথ গ্রহণ

ইসলামী আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা কমিটির শপথ গ্রহণ

বিএনপি জনগণের ভোটের ম্যান্ডেট নিয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে এসেছে: প্রতিমন্ত্রী শরীফুল আলম

বিএনপি জনগণের ভোটের ম্যান্ডেট নিয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে এসেছে: প্রতিমন্ত্রী শরীফুল আলম

৫ই আগস্ট আওয়ামী লীগের রাজনৈতিক কবর হয়ে গেছে, আর ফেরার সুযোগ নাই: আবু হানিফ

৫ই আগস্ট আওয়ামী লীগের রাজনৈতিক কবর হয়ে গেছে, আর ফেরার সুযোগ নাই: আবু হানিফ

ইসলামী আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা শাখার নতুন সভাপতি আনিসুজ্জামান, সেক্রেটারি নোমান

ইসলামী আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা শাখার নতুন সভাপতি আনিসুজ্জামান, সেক্রেটারি নোমান

সর্বশেষ