কিশোরগঞ্জে ডেঙ্গু ও চিকুনগুনিয়া সচেতনতায় ড্যাবের র‌্যালি, আলোচনা ও লিফলেট বিতরণ

স্টাফ রিপোর্টার | এক্সক্লুসিভ
অক্টোবর ২১, ২০২৫
কিশোরগঞ্জে ডেঙ্গু ও চিকুনগুনিয়া সচেতনতায় ড্যাবের র‌্যালি, আলোচনা ও লিফলেট বিতরণ

কিশোরগঞ্জে ডেঙ্গু ও চিকুনগুনিয়া রোগ নিয়ন্ত্রণে সচেতনতা র‌্যালি, আলোচনা সভা ও লিফলেট বিতরণ করেছে ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)। মঙ্গলবার (২১ অক্টোবর) সকালে ড্যাব শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতাল শাখার আয়োজনে কলেজ কনফারেন্স রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজের অধ্যক্ষ ও জেলা ড্যাব সভাপতি ডা. মো. মজিবর রহমান।

জেলা ড্যাব সাধারণ সম্পাদক ডা. এস.কে.এম নাজমুল হাসানের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ও চর্ম-যৌন বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মো. একরাম আহসান জুয়েল, জেলা ড্যাব এর সাবেক সভাপতি ডা. মো. আজহারুল ইসলাম, বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটির সহকারী প্রক্টর ও জেলা বিএনপি’র সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. এরশাদ আহসান সোহেল এবং শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজের নাক-কান-গলা বিভাগের বিভাগীয় প্রধান ডা. মো. খালিদ আসাদ।

জেলা ড্যাব এর সাংগঠনিক সম্পাদক ও শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজের কমিউনিটি মেডিসিন এন্ড পাবলিক হেলথ বিভাগের বিভাগীয় প্রধান ডা. মীর নূর-উস-সাদ সৈকত এর সঞ্চালনায় এতে অন্যদের মধ্যে ড্যাব নেতা ডা. ফেরদৌস আহম্মেদ চৌধুরী লাকী, ডা. মো. আজিজুল হক, ডা. মো. মোশরাফ হোসেন, ডা. মো. আতাউর রহমান প্রমুখ আলোচনায় অংশ নেন।

এতে ডেঙ্গু ও চিকুনগুনিয়া আক্রান্তদের চিকিৎসা এবং প্রতিকার ও প্রতিরোধ সম্পর্কে বিস্তারিত আলোকপাত করেন বক্তারা।

আলোচনা সভা শেষে জনসাধারণের মাঝে সচেতনতা বাড়াতে র‌্যালি এবং লিফলেট বিতরণ করেন ড্যাব নেতৃবৃন্দ।

এক্সক্লুসিভ'র অন্যান্য খবর

হাওরে ডাকাত দমনে কঠোর হওয়ার নির্দেশ দিলেন প্রতিমন্ত্রী শরীফুল আলম

হাওরে ডাকাত দমনে কঠোর হওয়ার নির্দেশ দিলেন প্রতিমন্ত্রী শরীফুল আলম

কিশোরগঞ্জে বিশ্ব পরিবেশ দিবসের আলোচনা ও পুরস্কার বিতরণী

কিশোরগঞ্জে বিশ্ব পরিবেশ দিবসের আলোচনা ও পুরস্কার বিতরণী

পাগলা মসজিদের দানবাক্সে নতুন রেকর্ড, এবার মিললো সর্বোচ্চ ১৫ কোটি ৯০ লাখ ৮০ হাজার ১৪৬ টাকা

পাগলা মসজিদের দানবাক্সে নতুন রেকর্ড, এবার মিললো সর্বোচ্চ ১৫ কোটি ৯০ লাখ ৮০ হাজার ১৪৬ টাকা

পাগলা মসজিদের দানসিন্দুকে পাওয়া গেলো রেকর্ড ৪৩ বস্তা টাকা

পাগলা মসজিদের দানসিন্দুকে পাওয়া গেলো রেকর্ড ৪৩ বস্তা টাকা

কিশোরগঞ্জে পাঁচ লাখ ২৬ হাজার ১৫৫ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে

কিশোরগঞ্জে পাঁচ লাখ ২৬ হাজার ১৫৫ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে

পাকুন্দিয়ায় মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয় ভাঙচুর-লুটপাটের প্রতিবাদে কিশোরগঞ্জে মানববন্ধন, স্মারকলিপি

পাকুন্দিয়ায় মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয় ভাঙচুর-লুটপাটের প্রতিবাদে কিশোরগঞ্জে মানববন্ধন, স্মারকলিপি

কিশোরগঞ্জ সদর হাসপাতালে রোগীর স্বজনকে মারধরের অভিযোগ তদন্তে কমিটি

কিশোরগঞ্জ সদর হাসপাতালে রোগীর স্বজনকে মারধরের অভিযোগ তদন্তে কমিটি

কিশোরগঞ্জ সদর হাসপাতাল পরিদর্শনে ডিসি, বেডে বেডে গিয়ে খোঁজ নিলেন রোগীদের

কিশোরগঞ্জ সদর হাসপাতাল পরিদর্শনে ডিসি, বেডে বেডে গিয়ে খোঁজ নিলেন রোগীদের

সর্বশেষ