ইমন সভাপতি, রাব্বী সম্পাদক

অনার্স এন্ড মাস্টার্স ছাত্র কল্যাণ সংগঠনের নতুন কমিটি

স্টাফ রিপোর্টার | পাকুন্দিয়া
জুন ৫, ২০২৬
অনার্স এন্ড মাস্টার্স ছাত্র কল্যাণ সংগঠনের নতুন কমিটি

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার শিক্ষার্থীদের শিক্ষা, কল্যাণ ও সামাজিক উন্নয়নে কাজ করা সংগঠন ‘অনার্স এন্ড মাস্টার্স ছাত্র কল্যাণ সংগঠন’ এর নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। নবগঠিত কমিটিতে সারোয়ার জাহান ইমনকে সভাপতি এবং রেজায়ের রাব্বীকে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

সংগঠনের উপদেষ্টা পরিষদের পরামর্শক্রমে এক বছর মেয়াদি ১০ সদস্য বিশিষ্ট নতুন কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। আগামী ৩০ দিনের মধ্যে এই কমিটি পূর্ণাঙ্গ করে উপদেষ্টা পরিষদের কাছে জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

কমিটিতে অন্যদের মধ্যে নূরুল জান্নাত মান্না সিনিয়র সহ-সভাপতি, দিদারুল ইসলাম ও হাকিম সরকার সহ-সভাপতি, রাজীব হাসান রাজু ও রিফাত আকন্দ যুগ্ম সাধারণ সম্পাদক, মাহমুদুল হাসান উজ্জ্বল সাংগঠনিক সম্পাদক এবং মোশাররফ হোসেন ও তারিফুজ্জামান তানিম সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন।

নতুন কমিটির নেতৃবৃন্দ জানান, শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সহযোগিতা, নেতৃত্ব বিকাশ ও সামাজিক দায়বদ্ধতা বৃদ্ধির লক্ষ্যে সংগঠনটি কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও শিক্ষা সহায়তা, মানবিক কর্মকাণ্ড, সাংস্কৃতিক চর্চা এবং সমাজসেবামূলক কার্যক্রম আরও বেগবান করার উদ্যোগ নেওয়া হবে।

কমিটি ঘোষণার সময় সংগঠনের সাবেক সভাপতি ও উপদেষ্টা জালাল মোহাম্মদ গাউস শাওন, এম. এস. আল মামুন, আতাউর রহমান সোহাগ, মো. ইয়াসিন আরাফাত, হৃদয় হোসেন, এনামুল হক জাহিদ ও রবিন সরকার উপস্থিত ছিলেন।

এছাড়া সাবেক সাধারণ সম্পাদক এস. এম. রুবেল, শাহরিয়ার আকরাম অমি, সাবেক সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান, সাবেক আহ্বায়ক পারভেজ আহমেদ, সদস্য সচিব মাহমুদুল হাসান শিহাব এবং সংগঠনের শুভাকাঙ্ক্ষী কবি গোলাপ আমিনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন।

উপস্থিত বক্তারা নবগঠিত কমিটির প্রতি শুভকামনা জানিয়ে বলেন, শিক্ষার্থীদের কল্যাণ ও উচ্চশিক্ষা বিস্তারে সংগঠনটির ভূমিকা ভবিষ্যতে আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। তারা নতুন নেতৃত্বের মাধ্যমে সংগঠনের কার্যক্রম আরও সম্প্রসারিত হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন।

পাকুন্দিয়া'র অন্যান্য খবর

টেকসই উন্নয়নের মূল ভিত্তি হলো মানসম্মত শিক্ষা: এডভোকেট জালাল উদ্দীন এমপি

টেকসই উন্নয়নের মূল ভিত্তি হলো মানসম্মত শিক্ষা: এডভোকেট জালাল উদ্দীন এমপি

পাকুন্দিয়ায় দুর্নীতিবিরোধী বিতর্কে চ্যাম্পিয়ন আসিয়া বারি আদর্শ উচ্চ বিদ্যালয়

পাকুন্দিয়ায় দুর্নীতিবিরোধী বিতর্কে চ্যাম্পিয়ন আসিয়া বারি আদর্শ উচ্চ বিদ্যালয়

পাকুন্দিয়ায় কাঁঠাল পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে কলা ব্যবসায়ীর মৃত্যু

পাকুন্দিয়ায় কাঁঠাল পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে কলা ব্যবসায়ীর মৃত্যু

মাদ্রাসা শিক্ষার্থীদেরও উপস্থিতি কম, পরিদর্শনে গিয়ে এমপি জালাল উদ্দীনের অসন্তোষ

মাদ্রাসা শিক্ষার্থীদেরও উপস্থিতি কম, পরিদর্শনে গিয়ে এমপি জালাল উদ্দীনের অসন্তোষ

পাকুন্দিয়ায় মাদক সেবন ও মা-বাবাকে নির্যাতনের অপরাধে যুবকের জেল-জরিমানা

পাকুন্দিয়ায় মাদক সেবন ও মা-বাবাকে নির্যাতনের অপরাধে যুবকের জেল-জরিমানা

পাকুন্দিয়ায় শিক্ষক-শিক্ষার্থীর উপস্থিতি কম, বিদ্যালয় পরিদর্শনে গিয়ে এমপি জালাল উদ্দীনের ক্ষোভ

পাকুন্দিয়ায় শিক্ষক-শিক্ষার্থীর উপস্থিতি কম, বিদ্যালয় পরিদর্শনে গিয়ে এমপি জালাল উদ্দীনের ক্ষোভ

কৃতী শিক্ষার্থীদের সারওয়ার আলমের মতো সৎ ও আদর্শবান মানুষ হওয়ার আহ্বান জানালেন এমপি জালাল উদ্দীন

কৃতী শিক্ষার্থীদের সারওয়ার আলমের মতো সৎ ও আদর্শবান মানুষ হওয়ার আহ্বান জানালেন এমপি জালাল উদ্দীন

জুলাই শহীদ দিবসে পাকুন্দিয়ায় দোয়া-মোনাজাত ও শ্রদ্ধায় শহীদদের আত্মত্যাগ স্মরণ

জুলাই শহীদ দিবসে পাকুন্দিয়ায় দোয়া-মোনাজাত ও শ্রদ্ধায় শহীদদের আত্মত্যাগ স্মরণ

সর্বশেষ