পাকুন্দিয়ায় ১ কোটি ২৫ লাখ টাকার সড়ক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করলেন জালাল উদ্দীন এমপি

আবু হানিফ | পাকুন্দিয়া
জুলাই ১১, ২০২৬
পাকুন্দিয়ায় ১ কোটি ২৫ লাখ টাকার সড়ক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করলেন জালাল উদ্দীন এমপি

কিশোরগঞ্জের পাকুন্দিয়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডে ১ কোটি ২৫ লাখ টাকা ব্যয়ে ৯৬৫ মিটার দৈর্ঘ্যের সড়ক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। এই প্রকল্পের মাধ্যমে মৌসুমী সিনেমা হল থেকে পুলেরঘাট পর্যন্ত ৯৬৫ মিটার সড়ক ইউনিব্লক (ইন্টারলকিং ব্লক) দিয়ে নির্মাণ করা হবে।

শনিবার (১১ জুলাই) সকালে কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য এডভোকেট মো. জালাল উদ্দীন ফলক উন্মোচনের মাধ্যমে প্রকল্পটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য এডভোকেট মো. জালাল উদ্দীন বলেন, পৌর এলাকার সড়ক, ড্রেনেজ ও অন্যান্য অবকাঠামো উন্নয়নে সরকার ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। এসব উন্নয়ন প্রকল্প জনগণের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুপম দাস, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এমদাদুল হক মাসুদ ও আব্দুস সাত্তার, পৌর বিএনপির সভাপতি মিনহাজ উদ্দিন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আমিনুল হক জজ, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. মাজহারুল হক উজ্জ্বল, সদস্য সচিব শাহিন আলম জনি এবং বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

পৌরসভা সূত্রে জানা গেছে, ইমপ্রুভিং আরবান গভর্ন্যান্স অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্ট (IUGIP)-এর অর্থায়নে পাকুন্দিয়া পৌরসভার বাস্তবায়নে মৌসুমি সিনেমা হল থেকে পুলেরঘাট পর্যন্ত ৯৬৫ মিটার সড়ক ইউনিব্লক (ইন্টারলকিং ব্লক) দিয়ে নির্মাণ করা হবে। প্রকল্পটির ব্যয় ধরা হয়েছে ১ কোটি ২৫ লাখ টাকা।

সংশ্লিষ্টরা জানান, প্রকল্পটি বাস্তবায়িত হলে এলাকাবাসীর দীর্ঘদিনের দুর্ভোগ কমবে এবং যান চলাচল আরও সহজ ও নিরাপদ হবে।

পাকুন্দিয়া'র অন্যান্য খবর

সর্বশেষ