জুলাই শহীদ দিবসে পাকুন্দিয়ায় দোয়া-মোনাজাত ও শ্রদ্ধায় শহীদদের আত্মত্যাগ স্মরণ

আবু হানিফ | পাকুন্দিয়া
জুলাই ১৬, ২০২৬
জুলাই শহীদ দিবসে পাকুন্দিয়ায় দোয়া-মোনাজাত ও শ্রদ্ধায় শহীদদের আত্মত্যাগ স্মরণ

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় শহীদ শিফাত উল্লাহর কবর জিয়ারত, পুষ্পস্তবক অর্পণ এবং বিশেষ দোয়া-মোনাজাতের মধ্য দিয়ে জুলাই শহীদ দিবস পালন করেছে উপজেলা প্রশাসন।

বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলার উত্তর চরকাওনা মুনিয়ারীকান্দা গ্রামে অবস্থিত শহীদ শিফাত উল্লাহর কবর জিয়ারত করা হয়।

এ সময় তাঁর রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

এছাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রূপম দাস পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে জুলাই শহীদ শিফাত উল্লাহর আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানান।

এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিফাত জাহান, উপজেলা কৃষি কর্মকর্তা মো. নূরে আলম, উপজেলা একাডেমিক সুপারভাইজার শরিফুল ইসলাম প্রমুখসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, স্থানীয় জনপ্রতিনিধি এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এ সময় বক্তারা বলেন, দেশের স্বাধীনতা ও গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে আত্মোৎসর্গকারী শহীদদের অবদান জাতি চিরকাল শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তাঁদের আত্মত্যাগ নতুন প্রজন্মকে দেশপ্রেম, মানবিক মূল্যবোধ এবং দেশ গঠনের আদর্শে উদ্বুদ্ধ করবে।

বক্তারা শহীদ শিফাত উল্লাহর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি এ সময় গভীর সমবেদনা জানান।

পাকুন্দিয়া'র অন্যান্য খবর

পাকুন্দিয়ায় মাদক সেবন ও বিক্রির অপরাধে যুবকের এক বছরের কারাদণ্ড

পাকুন্দিয়ায় মাদক সেবন ও বিক্রির অপরাধে যুবকের এক বছরের কারাদণ্ড

পাকুন্দিয়ায় মাদকসেবী যুবকের এক বছরের কারাদণ্ড

পাকুন্দিয়ায় মাদকসেবী যুবকের এক বছরের কারাদণ্ড

পাকুন্দিয়ায় ব্রহ্মপুত্রে নিখোঁজ কৃষকের মরদেহ ভেসে উঠল শ্রীপুরে

পাকুন্দিয়ায় ব্রহ্মপুত্রে নিখোঁজ কৃষকের মরদেহ ভেসে উঠল শ্রীপুরে

পাকুন্দিয়ায় দুঃস্থ, অসহায়, অসুস্থ ও প্রতিবন্ধীদের মাঝে বিশেষ অনুদানের চেক বিতরণ

পাকুন্দিয়ায় দুঃস্থ, অসহায়, অসুস্থ ও প্রতিবন্ধীদের মাঝে বিশেষ অনুদানের চেক বিতরণ

পাকুন্দিয়ায় ১ কোটি ২৫ লাখ টাকার সড়ক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করলেন জালাল উদ্দীন এমপি

পাকুন্দিয়ায় ১ কোটি ২৫ লাখ টাকার সড়ক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করলেন জালাল উদ্দীন এমপি

পাকুন্দিয়ায় কাভার্ডভ্যানের সাথে সংঘর্ষে দুমড়ে-মুচড়ে গেলো প্রাইভেটকার

পাকুন্দিয়ায় কাভার্ডভ্যানের সাথে সংঘর্ষে দুমড়ে-মুচড়ে গেলো প্রাইভেটকার

পাকুন্দিয়ায় যাত্রীবাহী বাসের সঙ্গে গরুবাহী পিকআপের সংঘর্ষে তিনজন নিহত, ৭ গরুর মধ্যে ৬ গরু নিহত

পাকুন্দিয়ায় যাত্রীবাহী বাসের সঙ্গে গরুবাহী পিকআপের সংঘর্ষে তিনজন নিহত, ৭ গরুর মধ্যে ৬ গরু নিহত

জাতিসংঘ পদকে ভূষিত শহীদ শান্তিরক্ষী জাহাঙ্গীর আলম

জাতিসংঘ পদকে ভূষিত শহীদ শান্তিরক্ষী জাহাঙ্গীর আলম

সর্বশেষ