মাদ্রাসা শিক্ষার্থীদেরও উপস্থিতি কম, পরিদর্শনে গিয়ে এমপি জালাল উদ্দীনের অসন্তোষ

আবু হানিফ | পাকুন্দিয়া
জুলাই ২০, ২০২৬
মাদ্রাসা শিক্ষার্থীদেরও উপস্থিতি কম, পরিদর্শনে গিয়ে এমপি জালাল উদ্দীনের অসন্তোষ

আগের দিন রবিবার (১৯ জুলাই) পাকুন্দিয়ার দুটি সরকারি প্রাথমিক বিদ্যালয় আকস্মিক পরিদর্শনের পর সোমবার (২০ জুলাই) দুটি মাদ্রাসা পরিদর্শন করেছেন কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য এডভোকেট মো. জালাল উদ্দীন।

সকাল সাড়ে ১১টার দিকে তিনি উপজেলার চণ্ডীপাশা ইউনিয়নের চিলাকারা বালিকা দাখিল মাদ্রাসা ও শৈলজানি আলিম মাদ্রাসা পরিদর্শন করেন।

আকস্মিক এই পরিদর্শনে গিয়ে দুই প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের উপস্থিতির চিত্র দেখে তিনি ক্ষোভ প্রকাশ করেন। এছাড়া শিক্ষার মান ও সার্বিক পরিবেশে তিনি অসন্তোষ প্রকাশ করেছেন।

পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুপম দাস এ সময় সংসদ সদস্য এডভোকেট মো. জালাল উদ্দীনের সঙ্গে ছিলেন ।

চিলাকারা বালিকা দাখিল মাদ্রাসায় মোট ৩০২ জন শিক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিল মাত্র ৫৯ জন। শ্রেণিভিত্তিক উপস্থিতির হার ছিল অত্যন্ত হতাশাজনক।

মাদ্রাসাটির প্রথম শ্রেণিতে ৩৬ জনের মধ্যে উপস্থিত ছিল ৬ জন, দ্বিতীয় শ্রেণিতে ৩৫ জনের মধ্যে ১০ জন, তৃতীয় শ্রেণিতে ৩৬ জনের মধ্যে ৭ জন, চতুর্থ শ্রেণিতে ৩০ জনের মধ্যে ২ জন, পঞ্চম শ্রেণিতে ২৪ জনের মধ্যে ৫ জন, ষষ্ঠ শ্রেণিতে ২৪ জনের মধ্যে ৮ জন, সপ্তম শ্রেণিতে ৩৮ জনের মধ্যে ১৪ জন, অষ্টম শ্রেণিতে ২৭ জনের মধ্যে ৭ জন, নবম শ্রেণিতে ২২ জনের মধ্যে ৩ জন এবং দশম শ্রেণিতে ৩১ জনের মধ্যে মাত্র ৩ জন উপস্থিত ছিল।

অন্যদিকে শৈলজানি আলিম মাদ্রাসায় ৪৮৯ জন শিক্ষার্থীর মধ্যে উপস্থিত পাওয়া যায় মাত্র ১০৬ জনকে।

এছাড়া ২৬ জন শিক্ষকের মধ্যে উপস্থিত ছিলেন ২২ জন। একজন শিক্ষক পারিবারিক কারণে ছুটিতে থাকলেও বাকি তিনজনের মধ্যে একজন ফোনে ছুটি নিয়েছেন এবং অপর দুইজনের অনুপস্থিতির সুনির্দিষ্ট কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

পরিদর্শনকালে সংসদ সদস্য শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে তাদের লেখাপড়ার অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন। শিক্ষার্থীদের উত্তর এবং প্রতিষ্ঠানের সার্বিক অব্যবস্থাপনা দেখে তিনি সংশ্লিষ্ট শিক্ষক ও কর্তৃপক্ষের কাছে এর কারণ জানতে চান।

সংসদ সদস্য এডভোকেট মো. জালাল উদ্দীন বলেন, “আমি শিক্ষাবান্ধব মানুষ। কোমলমতি শিক্ষার্থীদের ভবিষ্যৎ গড়তে মানসম্মত শিক্ষা নিশ্চিত করা জরুরি। কিন্তু দুটি প্রতিষ্ঠান পরিদর্শন করে আমি অত্যন্ত হতাশ হয়েছি। শিক্ষার্থীদের উপস্থিতি খুবই কম, শিক্ষার পরিবেশ সন্তোষজনক নয় এবং শিক্ষকদের দায়িত্বশীলতারও ঘাটতি রয়েছে। শিক্ষার্থীদের প্রশ্ন করে তাদের শিক্ষার মান নিয়েও সন্তুষ্ট হতে পারিনি।”

এডভোকেট মো. জালাল উদ্দীন এমপি বলেন, “মাদ্রাসার বাথরুমগুলো অপরিচ্ছন্ন, খেলার মাঠ অনুপযোগী এবং শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিত করতে শিক্ষক ও পরিচালনা কমিটির গাফিলতি রয়েছে। বসে বসে বেতন নেওয়ার দিন শেষ। যারা নিয়মিত প্রতিষ্ঠানে আসে না, তাদের খোঁজ নিয়ে অভিভাবকদের সঙ্গে যোগাযোগ করে শিক্ষার্থীদের পুনরায় মাদ্রাসামুখী করতে হবে। এ বিষয়ে কোনো ধরনের অবহেলা বরদাশ্ত করা হবে না।”

পরিদর্শন শেষে এমপি ও ইউএনও পাকুন্দিয়া সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ও পরিদর্শন করেন।

এ সময় পাকুন্দিয়া প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ এনামুল হক, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এমদাদুল হক মাসুদ, কৃষক দলের সভাপতি শামসুল হক মিঠু, যুবদলের সদস্য সচিব রাকিবুল আলম ছোটন, ছাত্রদলের আহ্বায়ক মাজহারুল হক উজ্জ্বলসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পাকুন্দিয়া'র অন্যান্য খবর

পাকুন্দিয়ায় কাঁঠাল পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে কলা ব্যবসায়ীর মৃত্যু

পাকুন্দিয়ায় কাঁঠাল পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে কলা ব্যবসায়ীর মৃত্যু

পাকুন্দিয়ায় মাদক সেবন ও মা-বাবাকে নির্যাতনের অপরাধে যুবকের জেল-জরিমানা

পাকুন্দিয়ায় মাদক সেবন ও মা-বাবাকে নির্যাতনের অপরাধে যুবকের জেল-জরিমানা

পাকুন্দিয়ায় শিক্ষক-শিক্ষার্থীর উপস্থিতি কম, বিদ্যালয় পরিদর্শনে গিয়ে এমপি জালাল উদ্দীনের ক্ষোভ

পাকুন্দিয়ায় শিক্ষক-শিক্ষার্থীর উপস্থিতি কম, বিদ্যালয় পরিদর্শনে গিয়ে এমপি জালাল উদ্দীনের ক্ষোভ

কৃতী শিক্ষার্থীদের সারওয়ার আলমের মতো সৎ ও আদর্শবান মানুষ হওয়ার আহ্বান জানালেন এমপি জালাল উদ্দীন

কৃতী শিক্ষার্থীদের সারওয়ার আলমের মতো সৎ ও আদর্শবান মানুষ হওয়ার আহ্বান জানালেন এমপি জালাল উদ্দীন

জুলাই শহীদ দিবসে পাকুন্দিয়ায় দোয়া-মোনাজাত ও শ্রদ্ধায় শহীদদের আত্মত্যাগ স্মরণ

জুলাই শহীদ দিবসে পাকুন্দিয়ায় দোয়া-মোনাজাত ও শ্রদ্ধায় শহীদদের আত্মত্যাগ স্মরণ

পাকুন্দিয়ায় মাদক সেবন ও বিক্রির অপরাধে যুবকের এক বছরের কারাদণ্ড

পাকুন্দিয়ায় মাদক সেবন ও বিক্রির অপরাধে যুবকের এক বছরের কারাদণ্ড

পাকুন্দিয়ায় মাদকসেবী যুবকের এক বছরের কারাদণ্ড

পাকুন্দিয়ায় মাদকসেবী যুবকের এক বছরের কারাদণ্ড

পাকুন্দিয়ায় ব্রহ্মপুত্রে নিখোঁজ কৃষকের মরদেহ ভেসে উঠল শ্রীপুরে

পাকুন্দিয়ায় ব্রহ্মপুত্রে নিখোঁজ কৃষকের মরদেহ ভেসে উঠল শ্রীপুরে

সর্বশেষ