প্রধানমন্ত্রীর সফরের পরদিনই সুখবর পেলেন পাকুন্দিয়াবাসী

স্টাফ রিপোর্টার | এক্সক্লুসিভ
আগস্ট ১৭, ২০২৬
প্রধানমন্ত্রীর সফরের পরদিনই সুখবর পেলেন পাকুন্দিয়াবাসী

প্রধানমন্ত্রী তারেক রহমান গতকাল রবিবার (১৬ আগস্ট) দিনব্যাপী কিশোরগঞ্জে এক দীর্ঘ সফর করে রাতে ঢাকায় ফিরেন। আজ সোমবার (১৭ আগস্ট) সকালেই তিনি সুখবর দিয়েছেন পাকুন্দিয়াবাসীকে।

পাকুন্দিয়া উপজেলার পুরাতন ব্রহ্মপুত্র নদের ওপর দুটি ব্রীজ নির্মাণের জন্য প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে স্থানীয় সরকার বিভাগের সচিবকে পত্র দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-১ ও মাননীয় সংসদ সদস্যগণের প্রতিশ্রুত ও প্রত্যাশিত কর্মসূচি বাস্তবায়ন সমন্বয় সেল এর সদস্য সচিব মো. উজ্জল হোসেন স্বাক্ষরিত পত্রে পাকুন্দিয়া উপজেলার মুনিয়ারীকান্দা হতে দত্তের বাজার এবং মির্জাপুর হতে টাংগাবর পর্যন্ত ব্রীজ নির্মাণ করার জন্য প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করে এ বিষয়ে গৃহীত কার্যক্রমের প্রতিবেদন পাঠানোর অনুরোধ জানানো হয়েছে।

পত্রে বলা হয়েছে, “মাননীয় প্রধানমন্ত্রী গত ১৬ আগস্ট ২০২৬ তারিখ রোজ রবিবার সরকারি সফরে কিশোরগঞ্জ জেলা সফর করেন। সফরকালে মাননীয় প্রধানমন্ত্রী পাকুন্দিয়া উপজেলার মির্জাপুর চেয়ারম্যান বাড়ি ঘাট এলাকায় অনুষ্ঠিত একটি জনসভায় পুরাতন ব্রহ্মপুত্র নদের ওপর মুনিয়ারীকান্দা হতে দত্তের বাজার এবং মির্জাপুর হতে টাংগাবর পর্যন্ত ব্রীজ নির্মাণের সানুগ্রহ প্রতিশ্রুতি প্রদান করেছেন। এমতাবস্থায় উক্ত দুই স্থানের সম্ভাব্যতা যাচাই করে ব্রীজ নির্মাণের প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণপূর্বক এ বিষয়ে গৃহীত কার্যক্রমের প্রতিবেদন প্রেরণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।”

প্রধানমন্ত্রী তারেক রহমানের এই পদক্ষেপের বিষয়টি জানাজানি হওয়ার পর পাকুন্দিয়া খুশির জোয়ার বইছে। দলীয় নেতাকর্মী ছাড়াও সাধারণ মানুষ উচ্ছ্বাস প্রকাশ করে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন।

কৃতজ্ঞতা প্রকাশ করে কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য এডভোকেট মো. জালাল উদ্দীন বলেন, সফর শেষ করে রাত পোহাতে না পোহাতেই মাননীয় প্রধানমন্ত্রী পদক্ষেপ গ্রহণ করেছেন। এর মধ্য দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী দেশের প্রতি, দেশের মানুষের প্রতি উনার যে দরদ এবং কল্যাণমুখী চিন্তা, সেটিরই বহিঃপ্রকাশ ঘটিয়েছেন। আমরা প্রধানমন্ত্রীর প্রতি চিরকৃতজ্ঞ হয়ে রইলাম।

প্রসঙ্গত, রবিবার (১৬ আগস্ট) দিনব্যাপী কিশোরগঞ্জ জেলা সফরের শুরুতেই সকালে পাকুন্দিয়া উপজেলার মির্জাপুর চেয়ারম্যান বাড়ি ঘাট এলাকায় পুরাতন ব্রহ্মপুত্র নদে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষ্যে মাছের পোনা অবমুক্ত ও বিতরণ অনুষ্ঠানে যোগদান করেন।

সেখানে অনুষ্ঠিত জনসভায় স্থানীয় সংসদ সদস্য এডভোকেট মো. জালাল উদ্দীন তার বক্তব্যে পাকুন্দিয়ার বিভিন্ন সমস্যা তুলে ধরার পাশাপাশি পুরাতন ব্রহ্মপুত্র নদের ওপর সেতু নির্মাণের প্রয়োজনীয়তার কথা প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরেন।

এরপর প্রধানমন্ত্রী উপস্থিত হাজার হাজার জনতার উদ্দেশ্যে বক্তব্য রাখেন। বক্তব্য শেষে তিনি মঞ্চ থেকে নিচে নেমে যান। তবে কিছুক্ষণ পর আবারও মঞ্চে উঠে মাইক হাতে নিয়ে ব্রহ্মপুত্র নদের ওপর সেতু নির্মাণের ঘোষণা দেন।

প্রধানমন্ত্রীর এ ঘোষণায় উপস্থিত হাজারো মানুষের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে। মুহূর্তেই করতালি ও স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো অনুষ্ঠানস্থল।

পুরাতন ব্রহ্মপুত্র নদের ওপর সেতু নির্মাণের জন্য দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছিলেন এলাকাবাসী। সেতু দুটি নির্মিত হলে পাকুন্দিয়া উপজেলার সঙ্গে ময়মনসিংহের গফরগাঁও এলাকাসহ আশপাশের এলাকার মানুষের যোগাযোগব্যবস্থা সহজ হবে। পাশাপাশি ব্যবসা-বাণিজ্য, কৃষিপণ্য পরিবহন ও স্থানীয় অর্থনৈতিক কর্মকাণ্ডে গতি আসবে বলে মনে করছেন এলাকাবাসী।

এক্সক্লুসিভ'র অন্যান্য খবর

হাওরে ডাকাত দমনে কঠোর হওয়ার নির্দেশ দিলেন প্রতিমন্ত্রী শরীফুল আলম

হাওরে ডাকাত দমনে কঠোর হওয়ার নির্দেশ দিলেন প্রতিমন্ত্রী শরীফুল আলম

কিশোরগঞ্জে বিশ্ব পরিবেশ দিবসের আলোচনা ও পুরস্কার বিতরণী

কিশোরগঞ্জে বিশ্ব পরিবেশ দিবসের আলোচনা ও পুরস্কার বিতরণী

পাগলা মসজিদের দানবাক্সে নতুন রেকর্ড, এবার মিললো সর্বোচ্চ ১৫ কোটি ৯০ লাখ ৮০ হাজার ১৪৬ টাকা

পাগলা মসজিদের দানবাক্সে নতুন রেকর্ড, এবার মিললো সর্বোচ্চ ১৫ কোটি ৯০ লাখ ৮০ হাজার ১৪৬ টাকা

পাগলা মসজিদের দানসিন্দুকে পাওয়া গেলো রেকর্ড ৪৩ বস্তা টাকা

পাগলা মসজিদের দানসিন্দুকে পাওয়া গেলো রেকর্ড ৪৩ বস্তা টাকা

কিশোরগঞ্জে পাঁচ লাখ ২৬ হাজার ১৫৫ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে

কিশোরগঞ্জে পাঁচ লাখ ২৬ হাজার ১৫৫ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে

পাকুন্দিয়ায় মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয় ভাঙচুর-লুটপাটের প্রতিবাদে কিশোরগঞ্জে মানববন্ধন, স্মারকলিপি

পাকুন্দিয়ায় মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয় ভাঙচুর-লুটপাটের প্রতিবাদে কিশোরগঞ্জে মানববন্ধন, স্মারকলিপি

কিশোরগঞ্জ সদর হাসপাতালে রোগীর স্বজনকে মারধরের অভিযোগ তদন্তে কমিটি

কিশোরগঞ্জ সদর হাসপাতালে রোগীর স্বজনকে মারধরের অভিযোগ তদন্তে কমিটি

কিশোরগঞ্জ সদর হাসপাতাল পরিদর্শনে ডিসি, বেডে বেডে গিয়ে খোঁজ নিলেন রোগীদের

কিশোরগঞ্জ সদর হাসপাতাল পরিদর্শনে ডিসি, বেডে বেডে গিয়ে খোঁজ নিলেন রোগীদের

সর্বশেষ