শৈলজানী আলিম মাদ্রাসার প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল করিম স্মরণে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত

পাকুন্দিয়া সংবাদদাতা | পাকুন্দিয়া
আগস্ট ২২, ২০২৬
শৈলজানী আলিম মাদ্রাসার প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল করিম স্মরণে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার ঐতিহ্যবাহী শৈলজানী আলিম মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি মরহুম আলহাজ্ব মৌলভী আব্দুল করিম স্মরণে এক দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২২ আগস্ট) সকালে মাদ্রাসা ময়দানে এ দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আছাদুল হকের সভাপতিত্বে কটিয়াদী ফেকামারা ফাযিল মাদ্রাসার শিক্ষক ও সাবেক ছাত্র মাওলানা মো. আলফাজ উদ্দিন ও আবু নাঈমের পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে দোয়া ও আলোচনা সভা শুরু হয়।

মাদ্রাসার শিক্ষক মাওলানা আব্দুল জব্বার এবং ক্রীড়া শিক্ষক মো. আল আমিনের যৌথ সঞ্চালনায় এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন অধ্যক্ষ মাওলানা আছাদুল হক।

শুভেচ্ছা বক্তব্যের পর মরহুমের স্মরণে সংগীত পরিবেশন করেন মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা মো. জিল্লুর রহমান ও পাঁচলগোটা আলিম মাদ্রাসার শিক্ষক মাওলানা আতিকুর রহমান।

এরপর মরহুমের স্মৃতিচারণ করেন সাবেক ছাত্র মাও. মো. আলফাজ উদ্দিন, কালিয়াচাপড়া চিনিকল উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আবুল হাসিম বুলবুল, বাঙ্গার পাড়া আলিম মাদ্রাসার শিক্ষক আলাল উদ্দিন আলম, গাউছিয়া রাহমানিয়া আলিম মাদ্রাসার সিনিয়র শিক্ষক আব্দুল হাই, মতিউর রহমান, বানিয়াগ্রাম দাখিল মাদ্রাসার শিক্ষক মাওলানা রফিকুল ইসলাম, ইসলামী ব্যাংকে কর্মরত মো. আমজাদ হোসেন, মো. কামাল উদ্দিন, আবু বকর ছিদ্দিক, সাইদুর রহমান, রূপালী ব্যাংক দরগা বাজার শাখার ম্যানেজার আব্দুস সাত্তার খুররম, অগ্রণী ব্যাংকে কর্মরত জামাত উল্লাহ ও মো. রজব আলী।

সাবেক ছাত্রদের পর বক্তব্য রাখেন গভর্নিং বডির সাবেক সদস্য আশরাফুল ইসলাম, আব্দুল মোমেন, আশুতিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক লেহাজ উদ্দিন আহমেদ, সাবেক শিক্ষক মো. জালাল উদ্দিন, চিলাকাড়া রাশিদিয়া বালিকা দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মো. আজাহারুল ইসলাম, নোহার নান্দলা আলিম মাদ্রাসার অধ্যক্ষ আব্দুস সালাম আকন্দ, টুটিয়ারচর দাখিল মাদ্রাসার সুপার মাওলানা বশির আহমেদ, মাদ্রাসার সাবেক অধ্যক্ষ শাহেদুজ্জামান খন্দকার, মরহুমের ছেলে রাহাতুন নেছা বালিকা দাখিল মাদ্রাসার সুপার মাওলানা ইলিয়াস হোসাইন ও ছেলে মো. আব্দুল্লাহ প্রমুখ।

সবশেষে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা দোয়া পরিচালনা করেন মাদ্রাসার সহযোগী অধ্যাপক মাওলানা মো. আসাদুজ্জামান।

এ সময় মাদ্রাসার সাবেক ও বর্তমান শিক্ষক, গভর্নিং বডির সভাপতি ও সদস্যবৃন্দসহ শিক্ষার্থী এবং এলাকাবাসী উপস্থিত ছিলেন।

পাকুন্দিয়া'র অন্যান্য খবর

পাকুন্দিয়ায় ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের আবাসিক ভবনে মাদকের আড্ডা, অনৈতিক কর্মকাণ্ড

পাকুন্দিয়ায় ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের আবাসিক ভবনে মাদকের আড্ডা, অনৈতিক কর্মকাণ্ড

পাকুন্দিয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীর পাশে প্রশাসন

পাকুন্দিয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীর পাশে প্রশাসন

পাকুন্দিয়ায় ময়লার ট্রাককে সিএনজির ধাক্কা, নিহত ১, আহত ৪

পাকুন্দিয়ায় ময়লার ট্রাককে সিএনজির ধাক্কা, নিহত ১, আহত ৪

পাকুন্দিয়ায় ২৭ শিক্ষার্থীকে কোরআন শিক্ষার নতুন ধাপে প্রবেশে সবক প্রদান

পাকুন্দিয়ায় ২৭ শিক্ষার্থীকে কোরআন শিক্ষার নতুন ধাপে প্রবেশে সবক প্রদান

প্রধানমন্ত্রীর আগমন ঘিরে পাকুন্দিয়ায় ব্যাপক প্রস্তুতি

প্রধানমন্ত্রীর আগমন ঘিরে পাকুন্দিয়ায় ব্যাপক প্রস্তুতি

পাকুন্দিয়ায় যাত্রীবাহী বাসের ধাক্কায় অটোরিকশার দুই যাত্রী নিহত, আহত ২

পাকুন্দিয়ায় যাত্রীবাহী বাসের ধাক্কায় অটোরিকশার দুই যাত্রী নিহত, আহত ২

পাকুন্দিয়া বাইপাসে সড়ক দুর্ঘটনায় নিহতদের মাগফিরাত কামনায় কুরআন খতম ও দোয়া মাহফিল

পাকুন্দিয়া বাইপাসে সড়ক দুর্ঘটনায় নিহতদের মাগফিরাত কামনায় কুরআন খতম ও দোয়া মাহফিল

পাকুন্দিয়ায় জুলাই যোদ্ধাদের সংবর্ধনা, গণঅভ্যুত্থানের চেতনা ধারণের আহ্বান

পাকুন্দিয়ায় জুলাই যোদ্ধাদের সংবর্ধনা, গণঅভ্যুত্থানের চেতনা ধারণের আহ্বান

সর্বশেষ