দূর থেকে দেখলে মনে হয় যেন বিছানো লাল-গোলাপি গালিচা! কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার দড়িজাহাঙ্গীরপুর এলাকার ‘কাইনহা বিল’ জুড়ে এখন যেন পদ্মফুলের মেলা।
বিলটিতে প্রাকৃতিকভাবে ফুটেছে হাজারও সৌন্দর্যময় পদ্মফুল। ঘোলা জলের বুক চিরে ফুটে থাকা এ যেন এক টুকরো স্নিগ্ধতা। প্রকৃতির এ অপার সৌন্দর্য যেন হাতছানি দিয়ে ডাকছে সৌন্দর্য পিয়াসীদের।
তাই প্রকৃতির এ নৈসর্গিক রূপ উপভোগ করতে বিলের পাড়ে প্রতিদিন ভিড় জমাচ্ছেন শত শত দর্শনার্থী। তাদের পদচারণায় মুখর এখন পদ্মবিলের গোলাপি রাজ্য।