কাদিয়ানীদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবিতে কিশোরগঞ্জের ডিসি’কে স্মারকলিপি

স্টাফ রিপোর্টার | এক্সক্লুসিভ
সেপ্টেম্বর ৭, ২০২৬
কাদিয়ানীদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবিতে কিশোরগঞ্জের ডিসি’কে স্মারকলিপি

কাদিয়ানীদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবিতে কিশোরগঞ্জের জেলা প্রশাসক (ডিসি)কে গণস্বাক্ষরসংবলিত স্মারকলিপি দিয়েছে আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশ।

সোমবার (৭ সেপ্টেম্বর) আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশ কিশোরগঞ্জ জেলার নেতৃবৃন্দ জেলা প্রশাসক সোহানা নাসরিন-এর হাতে দাবি সম্বলিত স্মারকলিপি হস্তান্তর করেন।

স্মারকলিপিতে কাদিয়ানী সম্প্রদায়কে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা, পৃথক ধর্মীয় পরিচয় নিশ্চিতকরণ এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।

স্মারকলিপি দেওয়ার সময় আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি মাওলানা শাব্বির আহমাদ রশিদ, সাধারণ সম্পাদক মুফতী ওমর আহমদ, প্রচার সম্পাদক মাওলানা আবদুর রহীম, অর্থ সম্পাদক মাওলানা জিল্লুর রহমান এবং ইমাম-উলামা পরিষদ কিশোরগঞ্জ সদর উপজেলা শাখার সভাপতি মাওলানা আহমাদ উল্লাহ উপস্থিত ছিলেন।

এ সময় জেলা প্রশাসক সোহানা নাসরিনের সাথে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইশতিয়াক ইমন এবং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. এরশাদুল আহমেদ উপস্থিত ছিলেন।

এক্সক্লুসিভ'র অন্যান্য খবর

সর্বশেষ