পাকুন্দিয়ায় গাঁজা সেবন ও বিক্রির অপরাধে দুইজনের জেল-জরিমানা

আবু হানিফ | পাকুন্দিয়া
অক্টোবর ১২, ২০২৬
পাকুন্দিয়ায় গাঁজা সেবন ও বিক্রির অপরাধে দুইজনের জেল-জরিমানা

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় গাঁজা সেবন ও বিক্রির অপরাধে ছানোয়ার হোসেন (২৪) ও আওয়াল হোসেন (২৩) নামে দুই ব্যক্তিকে তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ড ও প্রত্যেককে ২০০ টাকা করে অর্থদণ্ড দিয়েছেন মোবাইল কোর্ট।

সোমবার (১২ অক্টোবর) পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রূপম দাস এই মোবাইল কোর্ট পরিচালনা করেন।

দণ্ডপ্রাপ্তদের মধ্যে ছানোয়ার হোসেন কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার নিয়ামতপুর গ্রামের আব্দুল গফুরের ছেলে এবং আওয়াল হোসেন মদন উপজেলার সাইদপুর গ্রামের বাচ্চু মিয়ার ছেলে।

মোবাইল কোর্ট সূত্র জানিয়েছে, গাঁজা সেবন ও বিক্রির অভিযোগে স্থানীয় লোকজন তাঁদের আটক করেন। খবর পেয়ে পাকুন্দিয়া থানার উপপরিদর্শক (এসআই) মো. সেলিম হোসাইন রকি তাঁদের আটক করে থানায় নিয়ে যান।

পরে তাদের পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রূপম দাস এর মোবাইল কোর্টে উপস্থাপন করা হলে তিনি তাঁদের প্রত্যেককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা করে অর্থদণ্ড দেন।

পাকুন্দিয়া'র অন্যান্য খবর

সর্বশেষ