জাতীয় সংসদে হেবা আইন পাশের প্রতিবাদে কিশোরগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ খেলাফত মজলিস। শুক্রবার (১১ সেপ্টেম্বর) বাদ আসর জেলা শহরের ঐতিহাসিক শহীদী মসজিদ এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি বের করা হয়।
বাংলাদেশ খেলাফত মজলিস কেন্দ্রীয় কমিটি ঘোষিত দেশব্যাপী বিক্ষোভ মিছিলের অংশ হিসেবে বাংলাদেশ খেলাফত মজলিস কিশোরগঞ্জ জেলা শাখা এই বিক্ষোভ মিছিলের আয়োজন করে।
বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন বাংলাদেশ খেলাফত মজলিস কিশোরগঞ্জ জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মাওলানা আব্দুল মুমিন শের জাহান।
বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশ সঞ্চালনা করেন বাংলাদেশ খেলাফত মজলিস কিশোরগঞ্জ জেলার সহসাধারণ সম্পাদক মাওলানা আব্দুল কাদির হাসেমী।
এতে অন্যদের মধ্যে বাংলাদেশ খেলাফত মজলিস কিশোরগঞ্জ জেলা শাখার সহসভাপতি মাওলানা আবু সায়েম, সহসাধারণ সম্পাদক মাওলানা ওসমান গনী কাগজি, মাওলানা আবু হানিফ, সদর উপজেলা শাখার সহসভাপতি মাওলানা আশরাফ আলী ও যুব মজলিস কিশোরগঞ্জ জেলা উত্তর শাখার সভাপতি মুহাম্মাদ হাবীবুর রহমান মামুন প্রমুখ বক্তব্য রাখেন।
বক্তারা জাতীয় সংসদে পাশ হওয়া হেবা আইনকে কোরআন সুন্নাহ বিরোধী আখ্যা দিয়ে অবিলম্বে আইনটি বাতিলের দাবি জানান।