কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের বাজার মূল্য নিয়ন্ত্রণ, শিক্ষা ও স্বাস্থ্য এবং উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন অগ্রগতির বিষয়ে উপজেলার সকল দপ্তর প্রধান ও গণ্যমান্য ব্যাক্তিবর্গের সাথে মতবিনিময় সভা করেছেন জেলা প্রশাসক সোহানা নাসরিন।
বৃহস্পতিবার (৪ জুন) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী নাহিদ ইভা’র সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক সোহানা নাসরিন।
সভায় অন্যদের মধ্যে সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মোহসী মাসনাদ, হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রাশেদুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তানভীর হাসান জিকো, উপজেলা কৃষি অফিসার শেখ মোহাম্মদ মহসিন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আছমা আক্তার, উপজেলা সমাজসেবা অফিসার মো. এহছানুল হক প্রমুখসহ উপজেলার বিভিন্ন দপ্তর প্রধান, শিক্ষক, সাংবাদিক ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সভা শেষে জেলা প্রশাসক সোহানা নাসরিন স্কুল শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও ক্রীড়া সামগ্রী বিতরণ করেন।