দুই কৃতী শিক্ষার্থীকে আর্থিক অনুদান দিলেন হোসেনপুরের ইউএনও

মোহাম্মদ জাকির হোসেন | হোসেনপুর
নভেম্বর ২৩, ২০২৬
দুই কৃতী শিক্ষার্থীকে আর্থিক অনুদান দিলেন হোসেনপুরের ইউএনও

কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনের জন্য দুই কৃতী শিক্ষার্থীকে আর্থিক অনুদান দিয়েছেন কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রেকসোনা খাতুন। ফারজানা আক্তার ও আন্ত নামের দুই কৃতী শিক্ষার্থীকে তিনি ১০ হাজার টাকা করে আর্থিক অনুদান দিয়েছেন।

সোমবার (২৩ নভেম্বর) বিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে ইউএনও রেকসোনা খাতুন তাদের হাতে আর্থিক অনুদানের টাকা তুলে দেন।

ফারজানা আক্তার ও আন্ত উভয়ই চলতি বছর এইচএসসি পরীক্ষায় ব্যবসায় শিক্ষা শাখা থেকে জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছেন। তারা হোসেনপুর সরকারি মডেল পাইলট স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী ছিলেন।

একই প্রতিষ্ঠান থেকে তাঁরা ২০২৪ সালে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় ব্যবসায় শিক্ষা শাখা থেকে জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছিলেন।

ইউএনও রেকসোনা খাতুন জানান, ধারাবাহিকভাবে ভালো ফলাফল অর্জন করায় কৃতী দুই শিক্ষার্থীকে উৎসাহমূলক আর্থিক অনুদান দেওয়া হয়েছে।

হোসেনপুর'র অন্যান্য খবর

সর্বশেষ