হোসেনপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

মোহাম্মদ জাকির হোসেন | হোসেনপুর
অক্টোবর ২৮, ২০২৬
হোসেনপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জের হোসেনপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজন বুধবার (২৮ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ সন্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন হোসেনপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রেকসোনা খাতুন।

এতে উপজেলার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি, ইভটিজিং, বাল্যবিবাহের কুফল, কিশোরগ্যাং, যানজট ও মাদক নির্মূলে করণীয় নির্ধারণে গুরুত্ব দেওয়া হয়।

এছাড়া গরু চুরি, জুয়া ও ছিনতাই প্রতিরোধে বিট পুলিশিং এর মাধ্যমে ওয়ার্ড ভিত্তিক সভা সমাবেশ করে জন সম্পৃক্ততা বাড়ানোর বিষয়ে দাবি উত্থাপন করেন কমিটির বেশ কয়েকজন সদস্য।

সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রধান, সাংবাদিক, শিক্ষক, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও কমিটির অন্যান্য সদস্যগণ উপস্থিত ছিলেন।

হোসেনপুর'র অন্যান্য খবর

সর্বশেষ