কিশোরগঞ্জের হোসেনপুরে ভিক্ষা করার ছল করে সরকারি কোয়ার্টারের একটি বাসা থেকে টাকা চুরি করার অভিযোগ পাওয়া গেছে। বুধবার (১০ জুন) সকালে পৌর এলাকায় বিআরডিবি’র যমুনা আবাসিক কোয়ার্টারের যমুনা দ্বিতীয় তলার পূর্ব পাশের আব্দুল কাদির ও শিরিনা আক্তার শিক্ষক দম্পতির বাসায় এ চুরির ঘটনা ঘটেছে।
স্থানীয় সূত্র জানায়, আব্দুল কাদির ও শিরিনা আক্তার উভয়েই শিক্ষকতা করেন। প্রতিদিনের মতো বুধবার (১০ জুন) সকালে উভয়েই তাদের কর্মস্থলে চলে যান।
এ সময় তাঁদের দশম শ্রেণিতে পড়ুয়া ছেলে মো. কায়সার বাসায় ছিলো।
ভুক্তভোগী শিক্ষক আব্দুল কাদির জানান, তারা স্কুল থেকে বিকাল ৪টার দিকে এসে বাসা তালাবদ্ধ দেখতে পান। তালা খুলে ভিতর গিয়ে তারা বাসার আসবাবপত্র তছনছ অবস্থায় পান।
এছাড়া তাদের ছেলে মো. কায়সারকে ঘরের ভিতরে সোফায় হাত-পা বেঁধে রাখা অজ্ঞান অবস্থায় পান দেখতে পান। তার পাশে ঘুমের ওষুধের খালি পাতা পড়ে থাকতে দেখেন।
পরে ছেলে কায়সারকে হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দিতে নিয়ে যান।
ভুক্তভোগী শিক্ষক আব্দুল কাদির আরো জানান, তাঁর বাসায় নগদ ১ লাখ ৬০ হাজার টাকা ছিল। এগুলো নিয়ে গেছে। ছেলের চিকিৎসা নিয়ে ব্যস্ত থাকায় এখনই বলা যাচ্ছে না।
ছেলে কায়সারের বরাত দিয়ে আব্দুল কাদির জানান, এক মহিলা ও এক পুরুষ দুইজনে মিলে ভিক্ষুকের ছদ্মবেশে এই অপকর্মটি করেছে।
ইউএনও কাজী নাহিদ ইভা ও হোসেনপুর থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।