পাকুন্দিয়ায় বিএডিসি অফিস ও বীজ সংরক্ষণাগার নির্মাণ কাজের উদ্বোধন

আবু হানিফ | পাকুন্দিয়া
সেপ্টেম্বর ১৬, ২০২৬
পাকুন্দিয়ায় বিএডিসি অফিস ও বীজ সংরক্ষণাগার নির্মাণ কাজের উদ্বোধন

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) নতুন অফিস ও ২০০ টন ধারণক্ষমতার বীজ সংরক্ষণাগারের নির্মাণকাজ উদ্বোধন করা হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) সকালে পাকুন্দিয়া প্রেসক্লাব সংলগ্ন মাঠে এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ফলক উন্মোচনের মাধ্যমে এ নির্মাণ কাজের উদ্বোধন করেন কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য এডভোকেট মো. জালাল উদ্দিন।

এতে সভাপতিত্ব করেন কৃষক পর্যায়ে বিএডিসি’র বীজ সরবরাহ কার্যক্রম জোরদারকরণ প্রকল্পের প্রকল্প পরিচালক মো. মাহমুদুল আলম।

পাকুন্দিয়া উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মো. মজিবুর রহমান জিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পাকুন্দিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রূপম দাস, বিএডিসি’র তত্ত্বাবধায়ক প্রকৌশলী আহসান উদ্দিন আহাম্মেদ, বিএডিসি কিশোরগঞ্জ জেলার যুগ্ম পরিচালক ইকবাল মোহাম্মদ মোমতাসির, জেলা উপপরিচালক (বীজ) মো. জয়নাল আবেদিন, উপপরিচালক আক্তারুজ্জামান এবং পাকুন্দিয়া কোল্ড স্টোরের উপপরিচালক মো. হারুন অর রশীদ।

বক্তারা বলেন, নতুন অফিস ও বীজ সংরক্ষণাগার স্থাপনের ফলে পাকুন্দিয়ায় বিএডিসির কার্যক্রম আরও গতিশীল হবে। পাশাপাশি কৃষকদের জন্য মানসম্মত বীজ সংরক্ষণ ও সরবরাহ ব্যবস্থাপনায় এ স্থাপনা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

পাকুন্দিয়া'র অন্যান্য খবর

সর্বশেষ