প্রবীণ সাংবাদিক শাহজাহান আইসিইউতে, প্রয়োজন চিকিৎসা সহায়তা

স্টাফ রিপোর্টার | রকমারি
জুলাই ২০, ২০২৬
প্রবীণ সাংবাদিক শাহজাহান আইসিইউতে, প্রয়োজন চিকিৎসা সহায়তা

দৈনিক ইত্তেফাকের সাবেক সিনিয়র স্টাফ রিপোর্টার প্রবীণ সাংবাদিক মো. শাহজাহান (৭৬) গুরুতর নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন। বর্তমানে তিনি ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালের আইসিইউতে (বেড নং-১০) চিকিৎসাধীন আছেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, গত ১ জুলাই ২০২৬ থেকে তিনি গুরুতর নিউমোনিয়ায় ভুগছেন। তার শারীরিক অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখা হয়েছে। আইসিইউ চিকিৎসা, প্রয়োজনীয় ওষুধ ও অন্যান্য চিকিৎসা ব্যয় বাবদ প্রতিদিন প্রায় ১০ হাজার টাকা প্রয়োজন হচ্ছে।

দীর্ঘ সাংবাদিকতা জীবনে মো. শাহজাহান সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের জন্য সহকর্মীদের কাছে পরিচিত ছিলেন। দেশের সাংবাদিকতায় তিনি দীর্ঘদিন দায়িত্বশীলতার সঙ্গে কাজ করেছেন। সহকর্মীরা তাকে একজন সৎ ও নিবেদিতপ্রাণ সাংবাদিক হিসেবে স্মরণ করেন।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, সারাজীবন সততা ও দায়িত্বের সঙ্গে পেশাগত জীবন কাটালেও মো. শাহজাহানের কোনো উল্লেখযোগ্য সঞ্চয় নেই। তার স্ত্রী, ছেলে বা মেয়ে কেউ নেই। বর্তমানে তার বৃদ্ধ বোনই একমাত্র দেখাশোনার দায়িত্ব পালন করছেন। কিন্তু চিকিৎসার ক্রমবর্ধমান ব্যয় তার পক্ষে বহন করা কঠিন হয়ে পড়েছে।

এ অবস্থায় প্রবীণ এই সাংবাদিকের চিকিৎসার জন্য সাংবাদিক সমাজ, গণমাধ্যমকর্মী, শুভাকাঙ্ক্ষী ও সমাজের সামর্থ্যবান মানুষের কাছে আর্থিক সহায়তার আবেদন জানানো হয়েছে।

সহায়তা পাঠানোর ঠিকানা:

বিকাশ নম্বর: ০১৮৫১১৩০৯৯৮ এবং ০১৭৭৬৪৩৬৭৩৯

ব্যাংক হিসাব:

হিসাবের নাম: আফরোজা মুকুল

অ্যাকাউন্ট নম্বর: ০২০০০১৭৩৭৩১৫৬

ব্যাংক: অগ্রণী ব্যাংক পিএলসি

শাখা: মালিবাগ শাখা

মো. শাহজাহানের চিকিৎসার অবস্থা যাচাই বা তাকে দেখতে চাইলে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালের আইসিইউ, বেড নং-১০ এ যোগাযোগ করতে পারেন।

রকমারি'র অন্যান্য খবর

সর্বশেষ