এবারও ‘বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড’ দিচ্ছে কিশোরগঞ্জ সেন্ট্রাল প্রেস ক্লাব

স্টাফ রিপোর্টার | রকমারি
সেপ্টেম্বর ২৬, ২০২৬
এবারও ‘বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড’ দিচ্ছে কিশোরগঞ্জ সেন্ট্রাল প্রেস ক্লাব

বিগত বছরের ধারাবাহিকতায় এ বছরও ‘বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড’ দেবে জেলার সাংবাদিকদের প্রধান সংগঠন ‘কিশোরগঞ্জ সেন্ট্রাল প্রেস ক্লাব’। তবে ২০২৫ সালে কেবল সংগঠনের সদস্যদের মধ্যে থেকে পুরস্কারটি দেয়া হলেও এবারের ‘বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড ২০২৬’ কিশোরগঞ্জ জেলার সব সাংবাদিকের জন্য উন্মুক্ত। ফলে জাতীয় ও আঞ্চলিক সংবাদপত্র, টেলিভিশন, অনলাইন ও মাল্টিমিডিয়ায় জেলা এবং উপজেলা পর্যায়ে কর্মরত জেলার যেকোন সাংবাদিক সেরা প্রতিবেদন জমা দিয়ে এই পুরস্কারের জন্য নির্বাচিত হতে পারবেন।

সংগঠনের বিচারক প্যানেল জমা পড়া প্রতিবেদনের মধ্য থেকে যাচাই-বাছাই করে বছরের সেরা প্রতিবেদক নির্বাচন করবেন।

* ১ জানুয়ারি ২০২৬ থেকে ৩০ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত সময়ে প্রকাশিত প্রতিবেদন প্রতিযোগিতার জন্য বিবেচিত হবে।

যেভাবে প্রতিবেদন জমা দিতে হবে:

* প্রতিবেদন ইমেইলে পাঠাতে হবে। পত্রিকার প্রতিবেদন স্ক্যান করে কিংবা ইপেপার এর অংশ ইমেইল করতে হবে।

* টেলিভিশন প্রতিবেদন ও মাল্টিমিডিয়া প্রতিবেদন এর লিংক ইমেইল করতে হবে।

* অনলাইন প্রতিবেদনের লিংক ইমেইল করতে হবে।

* প্রতিবেদক বা নির্মাতার নাম, প্রতিষ্ঠান, পদবী, যোগাযোগের ঠিকানা ও মোবাইল নম্বর অবশ্যই দিতে হবে।

জমা দেয়ার শেষ তারিখঃ ১০ অক্টোবর ২০২৬

ইমেইল ঠিকানা: ashrafulislam78@gmail.com

রকমারি'র অন্যান্য খবর

সর্বশেষ