কিশোরগঞ্জে বিশ্ব সুফি সংস্থার সুফিসঙ্গ ও আলোচনা সভা

স্টাফ রিপোর্টার | রকমারি
নভেম্বর ২১, ২০২৬
কিশোরগঞ্জে বিশ্ব সুফি সংস্থার সুফিসঙ্গ ও আলোচনা সভা

বিশ্ব সুফি সংস্থার কিশোরগঞ্জ জেলা কমিটি গঠন উপলক্ষে সুফিসঙ্গ ও বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সকালে জেলা শিল্পকলা একাডেমিতে এ সভার আয়োজন করে বিশ্ব সুফি সংস্থা কিশোরগঞ্জ জেলা শাখা।

সভায় সংগঠনের জেলা কমিটি গঠনকে কেন্দ্র করে বিশদ আলোচনা করা হয়। পরে আংশিক কমিটি ঘোষণা করা হয়।

সভায় সভাপতিত্ব করেন সিদ্দিক হোসেন লস্কর।

বক্তব্য দেন, বিশ্ব সুফি সংস্থার কেন্দ্রীয় কার্য-নির্বাহী সদস্য আফতাব আলম জিলানী, লুৎফুল্লাহিল মাজিদ পরাগ, শাহসূফী তাওহীদুল ইসলাম চিশতী নিজামী, পীরজাদা সৈয়দ ইয়াছিন, সৈয়দ শেখ ফরিদ, প্রভাষক সাইফুল ইসলাম জুয়েল, সাংবাদিক খাইরুল ইসলাম, সাংবাদিক সাজন আহম্মেদ পাপন, মাওলানা আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, তরিকাপন্থী ও সুফিবাদে বিশ্বাসী সকলকে ঐক্যের ব্যাপারে একমত হতে হবে। সমাজে নৈতিকতা ও ভ্রাতৃত্ববোধ প্রতিষ্ঠায় সুফি দর্শনের চর্চা বাড়াতে হবে এবং সব তরিকার অনুসারীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

রকমারি'র অন্যান্য খবর

সর্বশেষ