হাওর স্টুডেন্টস’ এসোসিয়েশন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নেতৃত্বে দীপ্ত-নিধি-জনি

স্টাফ রিপোর্টার | রকমারি
নভেম্বর ৯, ২০২৬
হাওর স্টুডেন্টস’ এসোসিয়েশন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নেতৃত্বে দীপ্ত-নিধি-জনি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত কিশোরগঞ্জের ইটনা, মিঠামইন ও অষ্টগ্রাম উপজেলার শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম “হাওর স্টুডেন্টস’ এসোসিয়েশন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়”-এর ২০২৬-২০২৭ মেয়াদের কার্যকরী পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।

সোমবার (৯ নভেম্বর) নতুন এই কার্যকরী পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।

নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন আল আমিন ভূঁইয়া দীপ্ত। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন অনিন্দিতা নিধি। এছাড়া সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন আহসানুল হক জনি।

কমিটির অন্যান্য পদের মধ্যে সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন মো. রিয়াদ ভূঁইয়া ও মোছা. আররী আক্তার। কমিটিতে যুগ্মসাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ইখতিয়ার উদ্দিন ও মেহেদী হাসান।

নূর মুহাম্মদ ও তাহমীদ সাকিব সহ-সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন। অর্থ সম্পাদক নির্বাচিত হয়েছেন রাহুল দেবনাথ।

এছাড়া ওয়ায়েস করনী উপ-অর্থ সম্পাদক, আশরাফুল ইসলাম দপ্তর সম্পাদক, মাহমুদ উপ-দপ্তর সম্পাদক, জোনায়েদ আহমেদ আইন সম্পাদক ও রাফি মাহমুদ উপ-আইন সম্পাদক নির্বাচিত হয়েছেন।

নতুন এই কমিটির মাধ্যমে হাওর অঞ্চলের শিক্ষার্থীদের অধিকার, ঐক্য ও কল্যাণমূলক কার্যক্রম আরও গতিশীল হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।

রকমারি'র অন্যান্য খবর

সর্বশেষ