সড়ক নিরাপদ রাখতে গিয়ে সড়কেই জীবন দিলেন পুলিশ সদস্য

আহমেদ সিফাত | কুলিয়ারচর
আগস্ট ৪, ২০২৬
সড়ক নিরাপদ রাখতে গিয়ে সড়কেই জীবন দিলেন পুলিশ সদস্য

কিশোরগঞ্জের কুলিয়ারচরে ভৈরব-কিশোরগঞ্জ মহাসড়কের দ্বাড়িয়াকান্দি বাসস্ট্যান্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ভৈরব হাইওয়ে থানায় কর্মরত এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন পুলিশ সদস্য আহত হয়েছেন।

সোমবার (৩ আগস্ট) দিবাগত রাত ১২টা ২মিনিটের দিকে উপজেলার দ্বাড়িয়াকান্দি বাসস্ট্যান্ডের উত্তর পাশে এ দুর্ঘটনাটি ঘটে।

নিহত পুলিশ সদস্যের নাম পারভেজ মিয়া (৩৪)। তিনি হবিগঞ্জ সদর উপজেলার বাসিন্দা। তিনি ভৈরব হাইওয়ে থানায় কনস্টেবল পদে কর্মরত ছিলেন। আহত পুলিশ সদস্যের নাম জাকির মিয়া।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার (৩ আগস্ট) রাতে কিশোরগঞ্জের দিকে যাচ্ছিল কুড়া-ভূসি বোঝাই একটি মালবাহী ট্রাক (ঢাকা মেট্রো-ট-১৩-০৮৪৬)। ট্রাকটি দ্বাড়িয়াকান্দি বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি যানবাহনকে পাশ কাটাতে গিয়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা ভৈরব হাইওয়ে থানার ডিউটিরত পিকআপ ভ্যানের ওপর ট্রাকটি উল্টে পড়ে।

এতে পিকআপ ভ্যানের ভেতরে থাকা পুলিশ কনস্টেবল পারভেজ মিয়া ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান। এ সময় অপর পুলিশ সদস্য জাকির মিয়া আহত হন।

দুর্ঘটনার খবর পেয়ে কুলিয়ারচর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, ভৈরব ফায়ার সার্ভিস, কুলিয়ারচর থানা পুলিশ এবং স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে যান।

উদ্ধারকারী দল অভিযান চালিয়ে ট্রাকের নিচ থেকে নিহত কনস্টেবলের মরদেহ উদ্ধার করে এবং আহত পুলিশ সদস্যকে চিকিৎসার জন্য পাঠানো হয়।

কুলিয়ারচর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার ইলিয়াস ভূঁইয়া জানান, খবর পাওয়ার পর তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেন। ভৈরব ফায়ার সার্ভিসের সদস্যদের সহযোগিতায় নিহত পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার করা হয়। পরে ট্রাকের মালামাল সরিয়ে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়।

ভৈরব হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন কুমার চৌধুরী জানান, ডিউটিরত অবস্থায় পুলিশ কনস্টেবল পারভেজ মিয়া নিহত হয়েছেন। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ নিহতের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

তিনি আরও জানান, দুর্ঘটনার পর ট্রাকের চালক ও সহকারী পালিয়ে গেছে। তাদের আটক করা সম্ভব হয়নি। তবে দুর্ঘটনাকবলিত ট্রাক ও হাইওয়ে পুলিশের পিকআপ জব্দ করে হেফাজতে নেওয়া হয়েছে। চালক ও সহকারীকে শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

কুলিয়ারচর'র অন্যান্য খবর

সাবেক স্ত্রীর ছবি ভাইরাল করার হুমকি দিয়ে ৫ লাখ টাকা চাঁদা দাবির মামলায় প্রবাসীর তিন বোন গ্রেপ্তার

সাবেক স্ত্রীর ছবি ভাইরাল করার হুমকি দিয়ে ৫ লাখ টাকা চাঁদা দাবির মামলায় প্রবাসীর তিন বোন গ্রেপ্তার

কুলিয়ারচরে ইউএনও’র অভিযানে বাল্যবিয়ে থেকে রক্ষা পেলো কিশোরী, পিতাকে জরিমানা

কুলিয়ারচরে ইউএনও’র অভিযানে বাল্যবিয়ে থেকে রক্ষা পেলো কিশোরী, পিতাকে জরিমানা

বাড়ি ছেড়ে অজানার পথে দুই শিশু, হকারের মানবিকতায় স্বস্তি ফিরল দুই পরিবারে

বাড়ি ছেড়ে অজানার পথে দুই শিশু, হকারের মানবিকতায় স্বস্তি ফিরল দুই পরিবারে

জুয়েল হত্যা নিয়ে উত্তাল বড়চারা: প্রকৃত আসামিদের গ্রেপ্তার ও নিরপরাধদের অব্যাহতির দাবি

জুয়েল হত্যা নিয়ে উত্তাল বড়চারা: প্রকৃত আসামিদের গ্রেপ্তার ও নিরপরাধদের অব্যাহতির দাবি

কুলিয়ারচরের ইউএনও’র উদ্যোগে ভেঙে যাওয়া পরিবারে ফিরলো শান্তি ও সম্প্রীতি

কুলিয়ারচরের ইউএনও’র উদ্যোগে ভেঙে যাওয়া পরিবারে ফিরলো শান্তি ও সম্প্রীতি

দুই বছর আগে ‘গুম-খুন’ হওয়া যুবককে জীবিত উদ্ধার, পাওনা টাকার বিরোধে ঠিকাদারকে ফাঁসানোর অভিযোগ

দুই বছর আগে ‘গুম-খুন’ হওয়া যুবককে জীবিত উদ্ধার, পাওনা টাকার বিরোধে ঠিকাদারকে ফাঁসানোর অভিযোগ

কুলিয়ারচরে মহিলা দলের পরিচিতি ও কর্মী সভা অনুষ্ঠিত

কুলিয়ারচরে মহিলা দলের পরিচিতি ও কর্মী সভা অনুষ্ঠিত

সেতু আছে, রাস্তা নেই

সেতু আছে, রাস্তা নেই

সর্বশেষ