অধ্যাপক পদে পদোন্নতি পেলেন ডা. একরাম আহসান জুয়েল, সিক্ত হলেন ফুলেল শুভেচ্ছায়

স্টাফ রিপোর্টার | রকমারি
আগস্ট ২০, ২০২৬
অধ্যাপক পদে পদোন্নতি পেলেন ডা. একরাম আহসান জুয়েল, সিক্ত হলেন ফুলেল শুভেচ্ছায়

সহযোগী অধ্যাপক থেকে অধ্যাপক পদে পদোন্নতি পেয়েছেন কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজের চর্ম ও যৌন রোগ বিভাগের চিকিৎসক ডা. মো. একরাম আহসান জুয়েল।

বৃহস্পতিবার (২০ আগস্ট) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে ডা. মো. একরাম আহসান জুয়েলকে এই পদোন্নতি দেওয়া হয়।

অধ্যাপক পদে পদোন্নতি পাওয়ায় ডা. মো. একরাম আহসান জুয়েলকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন কিশোরগঞ্জ শহরের শোলাকিয়া এলাকায় প্রতিষ্ঠিত পপুলার মাল্টিকেয়ার হাসপাতালের কর্মকর্তা ও স্টাফরা।

হাসপাতালটিতে ডা. মো. একরাম আহসান জুয়েলকে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করেন মোহাম্মদ জনী (চিকিৎসক ও সহ-ব্যবস্থাপক)।

এ সময় সাংবাদিক আনোয়ার হোসেন, মাওলানা মিসবাহ উদ্দিন, তৌহিদুল হকসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

উপস্থিত সবাই ডা. মো. একরাম আহসান জুয়েলকে অধ্যাপক পদে পদোন্নতি পাওয়ায় আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানান। একই সঙ্গে তাঁর পেশাগত জীবনের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

উপস্থিত ব্যক্তিরা আশা প্রকাশ করেন, নতুন পদমর্যাদায় ডা. একরাম আহসান জুয়েল চিকিৎসাসেবা, চিকিৎসা শিক্ষা ও গবেষণায় আরও গুরুত্বপূর্ণ অবদান রাখবেন।

তাঁর এই অর্জনে সহকর্মী, শুভাকাঙ্ক্ষী ও পরিচিতজনদের মধ্যে আনন্দ ও উৎসাহের সৃষ্টি হয়েছে।

রকমারি'র অন্যান্য খবর

সর্বশেষ