মানসিকভাবে অসুস্থ তানজিনা ৩৪ দিন ধরে নিখোঁজ, থানায় মায়ের জিডি

স্টাফ রিপোর্টার | রকমারি
আগস্ট ২৫, ২০২৬
মানসিকভাবে অসুস্থ তানজিনা ৩৪ দিন ধরে নিখোঁজ, থানায় মায়ের জিডি

কিশোরগঞ্জ সদর উপজেলার লতিবাবাদ চরপাড়া এলাকার মোছা. তানজিনা (২২) নামে মানসিকভাবে অসুস্থ এক তরুণী ৩৪ দিন ধরে নিখোঁজ রয়েছেন। গত ২৩ জুলাই সকাল ৭টার দিকে বাড়ি থেকে বের হওয়ার পর তাঁর আর সন্ধান পাওয়া যায়নি।

তানজিনা লতিবাবাদ চরপাড়া গ্রামের মো. ইদ্রিস মিয়ার মেয়ে।

এ ঘটনায় তাঁর মা সরুবা আক্তার গত ২৮ জুলাই কিশোরগঞ্জ সদর মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

জিডি সূত্রে জানা গেছে, ২৩ জুলাই সকালে তানজিনা লতিবাবাদ চরপাড়ার নিজ বাড়ি থেকে হেঁটে লতিবাবাদ বাজারের দিকে যান। এরপর তিনি আর বাড়িতে ফেরেননি।

পরিবারের সদস্যরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পাননি।

তানজিনার মা সরুবা আক্তার জিডিতে উল্লেখ করেন, তাঁর মেয়ে মানসিকভাবে অসুস্থ। এর আগেও তিনি কাউকে কিছু না বলে কয়েকবার বাড়ি থেকে বের হয়ে গিয়েছিলেন। পরে আবার বাড়িতে ফিরে এসেছিলেন।

জিডিতে তানজিনার উচ্চতা প্রায় ৪ ফুট ৮ ইঞ্চি বলে উল্লেখ করা হয়েছে। তাঁর গায়ের রং শ্যামলা, মুখমণ্ডল গোলাকার। নিখোঁজের সময় তাঁর পরনে সবুজ রঙের কামিজ ছিল।

কিশোরগঞ্জ সদর থানায় করা জিডিটির নম্বর ১৮৭৮। তানজিনার সন্ধান পেলে কিশোরগঞ্জ সদর মডেল থানায় (মুঠোফোন, ওসি ০১৩২০০৯৫৩৯১) যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।

রকমারি'র অন্যান্য খবর

সর্বশেষ