মক্কা চুক্তিকে অভিনন্দন জানালেন শোলাকিয়া ঈদগাহের ইমাম

স্টাফ রিপোর্টার | রকমারি
আগস্ট ২৫, ২০২৬
মক্কা চুক্তিকে অভিনন্দন জানালেন শোলাকিয়া ঈদগাহের ইমাম

মুসলিম প্রভাবশালী রাষ্ট্র তুরস্ক, সৌদি আরব ও পাকিস্তানের মধ্যে সম্পাদিত প্রতিরক্ষা চুক্তিকে অভিনন্দন জানিয়েছেন কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ মাঠের প্রধান ইমাম আন্তর্জাতিক ইসলামী চিন্তাবিদ মুফতি আবুল খায়ের মোহাম্মদ ছাইফুল্লাহ। বিগত ৭ আগস্ট পবিত্র হারাম শরীফের আস-সাফা প্রাসাদে তুরস্ক, সৌদি আরব ও পাকিস্তানের মধ্যে এই চুক্তি স্বাক্ষরিত হয়।

উপমহাদেশের প্রাচীন ও দেশের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানের গ্র্যান্ড ইমাম মুফতি আবুল খায়ের মোহাম্মদ ছাইফুল্লাহ মঙ্গলবার (২৫ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক অভিনন্দন বার্তার মাধ্যমে এই অভিনন্দন জানান।

অভিনন্দন বার্তায় মুফতি আবুল খায়ের মোহাম্মদ ছাইফুল্লাহ বলেন, মক্কা চুক্তি মুসলিম বিশ্বের ঐক্য প্রচেষ্টাকে জোরদার করবে এবং উক্ত চুক্তির পরিসর বৃদ্ধি হলে মুসলিম দেশসমূহে নিরাপত্তা বলয় গড়ে উঠবে। তবে উক্ত চুক্তিতে সেক্যুলার রাষ্ট্রের অন্তর্ভুক্তি চুক্তির কার্যকারিতা হ্রাস করবে।

এ চুক্তির ফলে চরমপন্থা কমে আসবে এবং মুসলিম দেশসমূহে ভ্রাতৃত্ববোধ সংহত হবে মর্মে মুফতি আবুল খায়ের মোহাম্মদ ছাইফুল্লাহ আশাবাদ ব্যক্ত করেন।

ইমাম মুফতি আবুল খায়ের মোহাম্মদ ছাইফুল্লাহ একই সাথে জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান নির্বাচিত হওয়ায় তাকে অভিনন্দন জানান এবং আশাবাদ প্রকাশ করেন ফিলিস্তিন ও আরাকানের মুসলিম নাগরিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় ড. খলিলুর রহমান অগ্রণী ভূমিকা পালন করবেন।

রকমারি'র অন্যান্য খবর

ডিজিটাল নিরাপত্তা ও তরুণদের অধিকার নিয়ে কিশোরগঞ্জে সংলাপ ও প্রশিক্ষণ

ডিজিটাল নিরাপত্তা ও তরুণদের অধিকার নিয়ে কিশোরগঞ্জে সংলাপ ও প্রশিক্ষণ

এবারও ‘বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড’ দিচ্ছে কিশোরগঞ্জ সেন্ট্রাল প্রেস ক্লাব

এবারও ‘বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড’ দিচ্ছে কিশোরগঞ্জ সেন্ট্রাল প্রেস ক্লাব

কিশোরগঞ্জের হাওরপল্লীতে দেবদারু ও বকুল

কিশোরগঞ্জের হাওরপল্লীতে দেবদারু ও বকুল

বাংলাদেশ ইউনিভার্সিটি ল’ইয়ার্স অ্যাসোসিয়েশনের যুগ্মআহ্বায়কের দায়িত্বে কুলিয়ারচরের সম্রাট আলমগীর

বাংলাদেশ ইউনিভার্সিটি ল’ইয়ার্স অ্যাসোসিয়েশনের যুগ্মআহ্বায়কের দায়িত্বে কুলিয়ারচরের সম্রাট আলমগীর

গ্রীন হিউম্যানিটি সোসাইটি’র কমিটি, আহ্বায়ক আশিক, সদস্য সচিব নাদিম

গ্রীন হিউম্যানিটি সোসাইটি’র কমিটি, আহ্বায়ক আশিক, সদস্য সচিব নাদিম

নিজের লিভার দিয়ে সন্তানকে বাঁচাতে চান মা- প্রয়োজন মানুষের একটু সহযোগিতা

নিজের লিভার দিয়ে সন্তানকে বাঁচাতে চান মা- প্রয়োজন মানুষের একটু সহযোগিতা

মানসিকভাবে অসুস্থ তানজিনা ৩৪ দিন ধরে নিখোঁজ, থানায় মায়ের জিডি

মানসিকভাবে অসুস্থ তানজিনা ৩৪ দিন ধরে নিখোঁজ, থানায় মায়ের জিডি

অধ্যাপক পদে পদোন্নতি পেলেন ডা. একরাম আহসান জুয়েল, সিক্ত হলেন ফুলেল শুভেচ্ছায়

অধ্যাপক পদে পদোন্নতি পেলেন ডা. একরাম আহসান জুয়েল, সিক্ত হলেন ফুলেল শুভেচ্ছায়

সর্বশেষ