কিশোরগঞ্জে জামায়াতের গণমিছিল, গণভোটের রায় বাস্তবায়নের দাবি

স্টাফ রিপোর্টার | রাজনীতি
আগস্ট ১, ২০২৬
কিশোরগঞ্জে জামায়াতের গণমিছিল, গণভোটের রায় বাস্তবায়নের দাবি

জুলাই বিপ্লবের দ্বিতীয় বার্ষিকী উদযাপন, গণহত্যার বিচার ও গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে কিশোরগঞ্জে গণমিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শনিবার (১ আগস্ট) বাদ আসর শহরের ঐতিহাসিক শহীদী মসজিদের সামনে থেকে কিশোরগঞ্জ সদর উপজেলা জামায়াতের উদ্যোগে গণমিছিলটি বের করা হয়।

এতে জেলা জামায়াতের আমীর অধ্যাপক মো. রমজান আলী, নায়েবে আমীর অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ আজিজুল হক, সেক্রেটারি মাওলানা নাজমুল ইসলাম, সহকারী সেক্রেটারি শামছুল আলম সেলিম, কিশোরগঞ্জ শহর আমীর মাওলানা আ ম ম আবদুল হক, কিশোরগঞ্জ সদর আমীর মাওলানা ক্বারী নজরুল ইসলাম, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি খালেদ হাসান জুম্মন প্রমুখ নেতৃত্ব দেন।

গণমিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করার সময় গণভোটের রায় বাস্তবায়ন ও গণহত্যার বিচারের দাবিতে মিছিলকারীরা নানা স্লোগান দেন। গণমিছিলটি জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বড়বাজার এলাকায় গিয়ে শেষ হয়।

গণমিছিল পূর্ব সমাবেশে বক্তারা বলেন, দুই বছর আগে ফ্যাসিস্ট হাসিনা জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরকে নিষিদ্ধ করে জুলাই আন্দোলন দমাতে চেয়েছিলো। কিন্তু হাসিনা জনতার আন্দোলনে পালাতে বাধ্য হয়েছিলো।

এইবার ১২ ফেব্রুয়ারির দুটি নির্বাচনের মধ্যে একটি নির্বাচনের ফলাফলকে গ্রহণ করে বিএনপি সরকার গঠন করেছে। তারা গণভোটের গণরায়কে মানেনি। গণভোটের গণরায়কে অবজ্ঞা করলে এই সরকারের পরিণতিও ফ্যাসিস্ট হাসিনার সরকারের মতো হবে।

কর্মসূচিতে জামায়াতে ইসলামী ছাড়াও সহযোগী অন্যান্য সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

রাজনীতি'র অন্যান্য খবর

ইসলামী আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা শাখার নতুন সভাপতি আনিসুজ্জামান, সেক্রেটারি নোমান

ইসলামী আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা শাখার নতুন সভাপতি আনিসুজ্জামান, সেক্রেটারি নোমান

কিশোরগঞ্জে গণঅধিকার পরিষদের প্রবাসী পাঁচ নেতাকে সংবর্ধনা

কিশোরগঞ্জে গণঅধিকার পরিষদের প্রবাসী পাঁচ নেতাকে সংবর্ধনা

নবগঠিত কেন্দ্রীয় কমিটিকে অভিনন্দন জানিয়ে কিশোরগঞ্জে যুবদলের আনন্দ মিছিল

নবগঠিত কেন্দ্রীয় কমিটিকে অভিনন্দন জানিয়ে কিশোরগঞ্জে যুবদলের আনন্দ মিছিল

কেন্দ্রীয় যুবদলের ‘সুপার সেভেন’ এ কিশোরগঞ্জের কৃতী সন্তান আশরাফ জালাল খান মনন

কেন্দ্রীয় যুবদলের ‘সুপার সেভেন’ এ কিশোরগঞ্জের কৃতী সন্তান আশরাফ জালাল খান মনন

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রথম এবং প্রধান গুণ তার অর্থনৈতিক সততা: বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান এমপি

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রথম এবং প্রধান গুণ তার অর্থনৈতিক সততা: বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান এমপি

কিশোরগঞ্জে জুলাই শহীদ পরিবারে জামায়াতের ঈদ উপহার

কিশোরগঞ্জে জুলাই শহীদ পরিবারে জামায়াতের ঈদ উপহার

তারেক রহমানের ঢাকা-১৭ আসনে আইনী সহায়তা টিমের আহ্বায়ক কিশোরগঞ্জের সন্তান মনন

তারেক রহমানের ঢাকা-১৭ আসনে আইনী সহায়তা টিমের আহ্বায়ক কিশোরগঞ্জের সন্তান মনন

সংবাদ সম্মেলন করে কিশোরগঞ্জ-৩ আসনে বিএনপি’র মনোনয়ন চাইলেন জাহাঙ্গীর মোল্লা

সংবাদ সম্মেলন করে কিশোরগঞ্জ-৩ আসনে বিএনপি’র মনোনয়ন চাইলেন জাহাঙ্গীর মোল্লা

সর্বশেষ