জাতীয় উৎপাদনশীলতা দিবসে কিশোরগঞ্জে আলোচনা সভা

স্টাফ রিপোর্টার | এক্সক্লুসিভ
অক্টোবর ২, ২০২৬
জাতীয় উৎপাদনশীলতা দিবসে কিশোরগঞ্জে আলোচনা সভা

‘জাতীয় উৎপাদনশীলতা দিবস’ উপলক্ষ্যে কিশোরগঞ্জে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২ অক্টোবর) জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক সোহানা নাসরিন।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইশতিয়াক ইমন এর সঞ্চালনায় আলোচনা সভায় অন্যদের মধ্যে জেলা তথ্য অফিসের সহকারী পরিচালক মো. সাইফুল আলম, বিসিক জেলা কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক (ভারপ্রাপ্ত) মো. আছাদুজ্জামান আল ফারুক, সিভিল সার্জনের কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. পল্লব কুমার দেবনাথ, বিসিক শিল্পাঞ্চল ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি আজমল খান, মানুরী টেক্সটাইলের ব্যবস্থাপনা পরিচালক এ.কে.এম মাহফুজুর রহমান বাপ্পী, উদ্যোক্তা তানিয়া ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়ন ও টেকসই অগ্রগতির জন্য উৎপাদনশীলতা বাড়ানোর কোনো বিকল্প নেই। আধুনিক প্রযুক্তির সঠিক ব্যবহার, উদ্ভাবনী চিন্তা, দক্ষ জনশক্তি তৈরি এবং কর্মক্ষেত্রে সময় ও সম্পদের সর্বোচ্চ সদ্ব্যবহারের মাধ্যমেই কেবল উৎপাদনশীলতা বৃদ্ধি করা সম্ভব।

এ ক্ষেত্রে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, উদ্যোক্তা, শ্রমিকসহ সর্বস্তরের মানুষের সমন্বিত উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তারা।

এক্সক্লুসিভ'র অন্যান্য খবর

পুলিশ সুপার মিজানের উদ্যোগে পর্যটকদের জন্য নানা সেবামূলক ব্যবস্থা

পুলিশ সুপার মিজানের উদ্যোগে পর্যটকদের জন্য নানা সেবামূলক ব্যবস্থা

কিশোরগঞ্জে পর্যটন শিল্পের বিকাশে সমন্বিত উদ্যোগ নেবে জেলা প্রশাসন

কিশোরগঞ্জে পর্যটন শিল্পের বিকাশে সমন্বিত উদ্যোগ নেবে জেলা প্রশাসন

কিশোরগঞ্জে কৃষিভিত্তিক উদ্যোগকে গুরুত্ব দেওয়ার তাগিদ দিলেন জেলা প্রশাসক সোহানা নাসরিন

কিশোরগঞ্জে কৃষিভিত্তিক উদ্যোগকে গুরুত্ব দেওয়ার তাগিদ দিলেন জেলা প্রশাসক সোহানা নাসরিন

ডেঙ্গু ও হাম রোগীদের চিকিৎসা সেবায় আলো ছড়াচ্ছে সৈয়দ নজরুল মেডিকেল

ডেঙ্গু ও হাম রোগীদের চিকিৎসা সেবায় আলো ছড়াচ্ছে সৈয়দ নজরুল মেডিকেল

কিশোরগঞ্জে বিনামূল্যে ভূমিসেবা সহায়তা দিতে জেলা ভূমিসেবা কেন্দ্র উদ্বোধন

কিশোরগঞ্জে বিনামূল্যে ভূমিসেবা সহায়তা দিতে জেলা ভূমিসেবা কেন্দ্র উদ্বোধন

কিশোরগঞ্জে ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে ড্যাব’র আলোচনা সভা

কিশোরগঞ্জে ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে ড্যাব’র আলোচনা সভা

কিশোরগঞ্জে ইউপি নির্বাচনের সম্ভাব্য প্রার্থীদের ঘিরে সরগরম সোশ্যাল মিডিয়া

কিশোরগঞ্জে ইউপি নির্বাচনের সম্ভাব্য প্রার্থীদের ঘিরে সরগরম সোশ্যাল মিডিয়া

কাদিয়ানীদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবিতে কিশোরগঞ্জের ডিসি’কে স্মারকলিপি

কাদিয়ানীদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবিতে কিশোরগঞ্জের ডিসি’কে স্মারকলিপি

সর্বশেষ