শহীদ আবরার ফাহাদের ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে কিশোরগঞ্জে আলোচনা ও দোয়া মাহফিল করেছে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ। বুধবার (৭ অক্টোবর) বিকালে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ কিশোরগঞ্জ জেলা শাখা এই আলোচনা ও দোয়া মাহফিলের আয়োজন করে।
শহরের পুরানথানা এলাকায় গণঅধিকার পরিষদ কিশোরগঞ্জ জেলা কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা ও দোয়া মাহফিলে গণঅধিকার পরিষদ, যুব অধিকার পরিষদ এবং ছাত্র অধিকার পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ অংশ নেন।
জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি ইমন খানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক হযরত আলী অভি।
আলোচনা সভা সঞ্চালনা করেন জেলা ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক পায়েল চৌধুরী।
বক্তারা ভারতীয় আগ্রাসন ও আধিপত্যবাদ বিরোধী সংগ্রামে শহীদ আবরার ফাহাদের অবদানের কথা গভীরভাবে স্মরণ করেন।
আলোচনা সভা শেষে শহীদ আবরার ফাহাদের মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।