কিশোরগঞ্জের ইটনায় ২৪৫ পিস ইয়াবাসহ রামিম হাসান ওরফে মানার ভূঁইয়া (২২), মো. সাব্বির (২০), মো. মনির ভূঁইয়া (২০), মো. এশারুল মোল্লা (৩৮), মো. আরিফ (২৬) ও মো. সারোয়ার (২৭) নামে ৬ মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
সোমবার (১২ অক্টোবর) ভোরে উপজেলার থানেশ্বর এলাকায় ইটনা থানা পুলিশের একটি টিম অভিযান চালিয়ে এসব ইয়াবাসহ তাদের আটক করে।
আটক হওয়া ৬ মাদক ব্যবসায়ীর মধ্যে রামিম হাসান ওরফে মানার ভূঁইয়া থানেশ্বর ডোমহাটির নূরুল হক ভূঁইয়ার ছেলে, মো. সাব্বির থানেশ্বর নয়াবাড়ীর মো. রেজওয়ান ভূঁইয়ার ছেলে, মো. মনির ভূঁইয়া থানেশ্বর ডোমহাটির মো. ছাতু ভূঁইয়ার ছেলে, মো. এশারুল মোল্লা বর্শিকুড়া দরগাপাড়ার আব্দুর রাজ্জাক ভূঁইয়ার ছেলে, মো. আরিফ দক্ষিণ বর্শিকুড়া আওগাহাটির কডু মিয়ার ছেলে এবং মো. সারোয়ার থানেশ্বর ডোমহাটির মৃত মুঞ্জু ভূঁইয়ার ছেলে।
ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল্লাহ খান বিষয়টি নিশ্চিত করে জানান, মাদকের ব্যাপারে ইটনা থানা পুলিশের অবস্থান হলো ‘জিরো টলারেন্স নীতি’। এর অংশ হিসেবে মাদকবিরোধী অভিযানটি পরিচালনা করা হয়। অভিযানে ২৪৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৬ জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
তাদের বিরুদ্ধে ইটনা থানা মামলা (নং- ০৮(১০)২৬) রুজু করা হয়েছে। পরে তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।