ইটনায় সাত কেজি গাঁজাসহ তরুণ আটক

স্টাফ রিপোর্টার | ইটনা
নভেম্বর ৩, ২০২৬
ইটনায় সাত কেজি গাঁজাসহ তরুণ আটক

কিশোরগঞ্জের ইটনায় মাদকবিরোধী অভিযান চালিয়ে সাত কেজি গাঁজার একটি চালানসহ মো. রাকিব মিয়া (২০) নামে এক তরুণকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরে ইটনা থানা পুলিশের একটি টিম উপজেলার মৃগা ইউনিয়নের আমিরগঞ্জ বাজারে অভিযান চালিয়ে এসব গাঁজাসহ তাকে আটক করে।

পুলিশের অভিযানের সময় মো. রাকিব মিয়া গাঁজার চালানটি পাচারের জন্য আমিরগঞ্জ বাজারের মোটরসাইকেল স্ট্যান্ডের সামনে অবস্থান করছিলো।

গাঁজার চালানসহ আটক হওয়া মো. রাকিব মিয়া হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার ডুলনা গ্রামের শাহজাহানের ছেলে।

ইটনা থানার অফিসার ইনচার্জ (ওসি) হাবিবুল্লাহ খান বিষয়টি নিশ্চিত করে জানান, মো. রাকিব মিয়া আন্ত:জেলা মাদক ব্যবসায়ী চক্রের সঙ্গে যুক্ত। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরে ইটনা থানা পুলিশের একটি টিম উপজেলার মৃগা ইউনিয়নের আমিরগঞ্জ বাজারের মোটরসাইকেল স্ট্যান্ডের সামনে থেকে ৭ কেজি গাঁজাসহ তাকে আটক করে। তার বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন।

ওসি হাবিবুল্লাহ খান বলেন, মাদকের ব্যাপারে ইটনা থানা পুলিশের অবস্থান হলো ‘জিরো টলারেন্স নীতি’। মাদকের ব্যাপারে কাউকে কোনো ছাড় দেওয়া হবে না। মাদকবিরোধী এমন অভিযান অব্যাহত থাকবে।

ইটনা'র অন্যান্য খবর

সর্বশেষ