ইটনায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

ইটনা প্রতিনিধি | ইটনা
নভেম্বর ৭, ২০২৬
ইটনায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জের ইটনায় ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ নভেম্বর) সকাল ১১টায় ইটনা উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইটনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাখন চন্দ্র সূত্রধর।

এতে উপস্থিত ছিলেন ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল্লাহ খান, ইটনা উপজেলা বিএনপির সভাপতি এস এম কামাল হোসেন, সাধারণ সম্পাদক মো. সিদ্দিকুজ্জামান ঠাকুর স্বপন প্রমুখ।

এছাড়া বীর মুক্তিযোদ্ধা, উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ আলোচনা সভায় উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ঐতিহাসিক তাৎপর্য, দেশের রাজনৈতিক ইতিহাসে এ দিবসের গুরুত্ব এবং জাতীয় ঐক্য ও সংহতির প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করা হয়।

ইটনা উপজেলা প্রশাসন আয়োজিত এ সভায় দিবসটির তাৎপর্য তুলে ধরার পাশাপাশি জাতীয় জীবনে ঐক্য ও সম্প্রীতির বিষয়টি গুরুত্ব পায়।

ইটনা'র অন্যান্য খবর

সর্বশেষ