স্বতন্ত্র মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর প্রতিষ্ঠাসহ পাঁচ দাবি আদায়ে

কিশোরগঞ্জে সরকারি মাধ্যমিক শিক্ষকদের মতবিনিময় সভা

স্টাফ রিপোর্টার | শিক্ষা
অক্টোবর ৫, ২০২৫
কিশোরগঞ্জে সরকারি মাধ্যমিক শিক্ষকদের মতবিনিময় সভা

মাধ্যমিক শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষকদের দাবি বাস্তবায়নকে সামনে রেখে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষ্যে কিশোরগঞ্জে অংশীজনদের নিয়ে মতবিনিময় সভা করেছেন সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তারা।

রবিবার (৫ অক্টোবর) বিকালে কিশোরগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত এ মতবিনিময় সভা থেকে স্বতন্ত্র মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর প্রতিষ্ঠাসহ পাঁচ দফা দবি বাস্তবায়নে প্রধান উপদেষ্টাসহ সংশ্লিষ্ট সকলের কার্যকর পদক্ষেপ প্রত্যাশা করা হয়।

মতবিনিময় সভায় জেলা শিক্ষা অফিসার শামছুন নাহার মাকছুদা, সহকারী জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ আবুল কাশেম, কিশোরগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সেলিনা বেগম, সরযূ বালা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ফেরদৌসী আক্তার খানম, সিনিয়র শিক্ষক মোহাম্মদ আজিজুল হক, মো. হাবিবুর রহমান ও স্বপন কুমার সরকার, কিশোরগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. এনায়েত হোসেন, মো. আব্দুল কাইয়ুম ও মো. এখলাস উদ্দিন প্রমুখ বক্তব্য রাখেন।

বক্তাগণ স্বতন্ত্র মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর প্রতিষ্ঠা, সরকারি মাধ্যমিকের সহকারী শিক্ষকের এন্ট্রিপদ ৯ম গ্রেডে উন্নীত করে চারস্তরীয় পদসোপান, আঞ্চলিক উপপরিচালকের প্রশাসনিক এবং আর্থিক ক্ষমতা সংরক্ষণসহ মাধ্যমিকের সকল কার্যালয়ের স্বাতন্ত্র ও মর্যাদা রক্ষা, বিদ্যালয় ও পরিদর্শন শাখার সকল শূন্যপদে নিয়োগ, পদোন্নতি ও পদায়ন এবং বকেয়া সিলেকশন গ্রেড ও টাইমস্কেল এর মঞ্জুরী আদেশ প্রদানের ন্যায়সঙ্গত ও যৌক্তিক দাবিসমূহ আগামী ১০ কর্মদিবসের মধ্যে বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ গ্রহণ করার আহ্বান জানান। অন্যথায় চাকরিবিধি মেনে মানববন্ধন, মহাসমাবেশ আয়োজনসহ নিয়মতান্ত্রিক কর্মসূচি পালনের ঘোষণা দেন তারা।

বক্তাগণ বলেন, সরকারি মাধ্যমিকের প্রায় ১৫ হাজার শিক্ষকের জন্য পদোন্নতিযোগ্য পদ মাত্র ৪%। যৌক্তিক কোনো পদসোপান না থাকায় দীর্ঘ ৩২/৩৩ বছর চাকুরী করেও অধিকাংশ শিক্ষককে পদোন্নতি ছাড়াই অবসরে যেতে হয়। পদোন্নতি অনিয়মিত হওয়ায় বেশকিছু পদ খালি পড়ে থাকে বছরের পর বছর। যা পদোন্নতিবঞ্চিতদের হতাশ করার পাশাপাশি মানসম্মত শিক্ষা বাস্তবায়নে অন্তরায় হিসেবে কাজ করে। সরকারি মাধ্যমিকে শিক্ষক-কর্মকর্তাগণ প্রাপ্য বকেয়া টাইমস্কেল, পদমর্যাদা, পদোন্নতি, পদায়নসহ চাকুরির বিভিন্নক্ষেত্রে বৈষম্যের শিকার। বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠার অংশ হিসেবে সরকারি মাধ্যমিকে বিদ্যমান বৈষম্য নিরসন এখন সময়ের দাবি।

একইভাবে মাধ্যমিক শিক্ষা অঙ্গীভূত থাকার কারণে মাধ্যমিক স্তরের শিক্ষা গুরুত্ব পাচ্ছে না এবং ক্রমেই শিক্ষার মান হ্রাস পাচ্ছে। তাই মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর হতে মাধ্যমিক বিভাগকে পৃথক করে আলাদা মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর প্রতিষ্ঠা করা মাধ্যমিক শিক্ষার মানোন্নয়নে অপরিহার্য হয়ে পড়েছে।

শিক্ষা'র অন্যান্য খবর

কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ে বুধবার অনুষ্ঠিত হচ্ছে মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠান-২০২৬

কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ে বুধবার অনুষ্ঠিত হচ্ছে মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠান-২০২৬

কিশোরগঞ্জে পাঁচ শতাধিক কৃতী শিক্ষার্থীকে ছাত্রশিবিরের সংবর্ধনা

কিশোরগঞ্জে পাঁচ শতাধিক কৃতী শিক্ষার্থীকে ছাত্রশিবিরের সংবর্ধনা

সৈয়দ নজরুল মেডিকেল কলেজে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় পুরস্কার বিতরণী

সৈয়দ নজরুল মেডিকেল কলেজে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় পুরস্কার বিতরণী

হয়বতনগর এ.ইউ. কামিল মাদ্রাসায় দুই শিক্ষকের বিদায় সংবর্ধনা

হয়বতনগর এ.ইউ. কামিল মাদ্রাসায় দুই শিক্ষকের বিদায় সংবর্ধনা

কিশোরগঞ্জে জেলা পর্যায়ের উদ্ভাবনী প্রদর্শনীতে সেরা পাকুন্দিয়ার আসিয়া বারি আদর্শ বিদ্যালয়

কিশোরগঞ্জে জেলা পর্যায়ের উদ্ভাবনী প্রদর্শনীতে সেরা পাকুন্দিয়ার আসিয়া বারি আদর্শ বিদ্যালয়

১৩ মেধাবীকে সম্মাননা ও শিক্ষাবৃত্তি দিয়েছে গ্লোবাল ফোরাম অব কিশোরগঞ্জ

১৩ মেধাবীকে সম্মাননা ও শিক্ষাবৃত্তি দিয়েছে গ্লোবাল ফোরাম অব কিশোরগঞ্জ

কিশোরগঞ্জ: জেলা ও উপজেলাসমূহের নামকরণের ইতিহাস ও সাধারণ তথ্য

কিশোরগঞ্জ: জেলা ও উপজেলাসমূহের নামকরণের ইতিহাস ও সাধারণ তথ্য

রবীন্দ্রসঙ্গীতে কিশোরগঞ্জ জেলায় প্রথম সামিহা

রবীন্দ্রসঙ্গীতে কিশোরগঞ্জ জেলায় প্রথম সামিহা

সর্বশেষ