কিশোরগঞ্জে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

স্টাফ রিপোর্টার | এক্সক্লুসিভ
অক্টোবর ১২, ২০২৫
কিশোরগঞ্জে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

কিশোরগঞ্জে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন করেছেন জেলা প্রশাসক ফৌজিয়া খান। রবিবার (১২ অক্টোবর) সকালে জেলা শহরের সরযূ বালা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি এই টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন করেন।

সিভিল সার্জন ডা. অভিজিৎ শর্মা’র সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরী।

এতে অন্যদের মধ্যে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক ডা. সাইফুল ইসলাম, জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপপরিচালক খন্দকার মাহবুবুর রহমান, জেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক মো. রমজান আলী, জেলা ইসলামী আন্দোলনের সভাপতি হাফেজ মাওলানা মো. আলমগীর হোসাইন তালুকদার, জেলা গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক হযরত আলী অভি প্রমুখ বক্তব্য রাখেন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন ডেপুটি সিভিল সার্জন ডা. মো. দিদারুল ইসলাম।

অনুষ্ঠানে স্বাস্থ্য বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী, শহরের বিশিষ্টজন, অভিভাবক এবং শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থীদের টাইফয়েড টিকা দেওয়ার মাধ্যমে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়।

এক্সক্লুসিভ'র অন্যান্য খবর

হাওরে ডাকাত দমনে কঠোর হওয়ার নির্দেশ দিলেন প্রতিমন্ত্রী শরীফুল আলম

হাওরে ডাকাত দমনে কঠোর হওয়ার নির্দেশ দিলেন প্রতিমন্ত্রী শরীফুল আলম

কিশোরগঞ্জে বিশ্ব পরিবেশ দিবসের আলোচনা ও পুরস্কার বিতরণী

কিশোরগঞ্জে বিশ্ব পরিবেশ দিবসের আলোচনা ও পুরস্কার বিতরণী

পাগলা মসজিদের দানবাক্সে নতুন রেকর্ড, এবার মিললো সর্বোচ্চ ১৫ কোটি ৯০ লাখ ৮০ হাজার ১৪৬ টাকা

পাগলা মসজিদের দানবাক্সে নতুন রেকর্ড, এবার মিললো সর্বোচ্চ ১৫ কোটি ৯০ লাখ ৮০ হাজার ১৪৬ টাকা

পাগলা মসজিদের দানসিন্দুকে পাওয়া গেলো রেকর্ড ৪৩ বস্তা টাকা

পাগলা মসজিদের দানসিন্দুকে পাওয়া গেলো রেকর্ড ৪৩ বস্তা টাকা

কিশোরগঞ্জে পাঁচ লাখ ২৬ হাজার ১৫৫ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে

কিশোরগঞ্জে পাঁচ লাখ ২৬ হাজার ১৫৫ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে

পাকুন্দিয়ায় মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয় ভাঙচুর-লুটপাটের প্রতিবাদে কিশোরগঞ্জে মানববন্ধন, স্মারকলিপি

পাকুন্দিয়ায় মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয় ভাঙচুর-লুটপাটের প্রতিবাদে কিশোরগঞ্জে মানববন্ধন, স্মারকলিপি

কিশোরগঞ্জ সদর হাসপাতালে রোগীর স্বজনকে মারধরের অভিযোগ তদন্তে কমিটি

কিশোরগঞ্জ সদর হাসপাতালে রোগীর স্বজনকে মারধরের অভিযোগ তদন্তে কমিটি

কিশোরগঞ্জ সদর হাসপাতাল পরিদর্শনে ডিসি, বেডে বেডে গিয়ে খোঁজ নিলেন রোগীদের

কিশোরগঞ্জ সদর হাসপাতাল পরিদর্শনে ডিসি, বেডে বেডে গিয়ে খোঁজ নিলেন রোগীদের

সর্বশেষ