বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় কিশোরগঞ্জে কোরআন খতম ও দোয়া মাহফিল

স্টাফ রিপোর্টার | এক্সক্লুসিভ
ডিসেম্বর ১, ২০২৫
বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় কিশোরগঞ্জে কোরআন খতম ও দোয়া মাহফিল

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় কিশোরগঞ্জে কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১ ডিসেম্বর) দুপুরে জেলা শহরের বত্রিশ এলাকার উৎসব কমিউনিটি সেন্টারে জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনসমূহ এই কোরআন খতম ও দোয়া মাহফিলের আয়োজন করে।

৩০ জন হাফেজ ও দুইজন মাওলানা কোরআন খতমে অংশ নেন। বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনা করে দোয়া পরিচালনা করেন আল জামিয়াতুল ইমদাদিয়ার মুহাদ্দিস মো. রুহুল আমিন।

জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম, কিশোরগঞ্জ পৌরসভার সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আবু তাহের মিঞা, জেলা বিএনপি’র সাবেক সহ-সভাপতি ইসমাইল হোসেন মধু, কিশোরগঞ্জ পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক মাহবুবুল আলম, জেলা বিএনপি’র সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক হানিফ উদ্দিন আহমেদ রনক, জেলা ওলামা দলের সভাপতি মাওলানা রফিকুল ইসলাম, জেলা বিএনপি’র সাবেক অর্থনৈতিক সম্পাদক দেলোয়ার হোসেন দিলু, জেলা যুবদলের সভাপতি খসরুজ্জামান জিএস শরীফ, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ সুমন, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. দিদারুল হক, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মো. মারুফ মিয়া প্রমুখসহ বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা দোয়ায় অংশ নেন।

এক্সক্লুসিভ'র অন্যান্য খবর

পুলিশ সুপার মিজানের উদ্যোগে পর্যটকদের জন্য নানা সেবামূলক ব্যবস্থা

পুলিশ সুপার মিজানের উদ্যোগে পর্যটকদের জন্য নানা সেবামূলক ব্যবস্থা

কিশোরগঞ্জে পর্যটন শিল্পের বিকাশে সমন্বিত উদ্যোগ নেবে জেলা প্রশাসন

কিশোরগঞ্জে পর্যটন শিল্পের বিকাশে সমন্বিত উদ্যোগ নেবে জেলা প্রশাসন

কিশোরগঞ্জে কৃষিভিত্তিক উদ্যোগকে গুরুত্ব দেওয়ার তাগিদ দিলেন জেলা প্রশাসক সোহানা নাসরিন

কিশোরগঞ্জে কৃষিভিত্তিক উদ্যোগকে গুরুত্ব দেওয়ার তাগিদ দিলেন জেলা প্রশাসক সোহানা নাসরিন

ডেঙ্গু ও হাম রোগীদের চিকিৎসা সেবায় আলো ছড়াচ্ছে সৈয়দ নজরুল মেডিকেল

ডেঙ্গু ও হাম রোগীদের চিকিৎসা সেবায় আলো ছড়াচ্ছে সৈয়দ নজরুল মেডিকেল

কিশোরগঞ্জে বিনামূল্যে ভূমিসেবা সহায়তা দিতে জেলা ভূমিসেবা কেন্দ্র উদ্বোধন

কিশোরগঞ্জে বিনামূল্যে ভূমিসেবা সহায়তা দিতে জেলা ভূমিসেবা কেন্দ্র উদ্বোধন

কিশোরগঞ্জে ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে ড্যাব’র আলোচনা সভা

কিশোরগঞ্জে ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে ড্যাব’র আলোচনা সভা

কিশোরগঞ্জে ইউপি নির্বাচনের সম্ভাব্য প্রার্থীদের ঘিরে সরগরম সোশ্যাল মিডিয়া

কিশোরগঞ্জে ইউপি নির্বাচনের সম্ভাব্য প্রার্থীদের ঘিরে সরগরম সোশ্যাল মিডিয়া

কাদিয়ানীদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবিতে কিশোরগঞ্জের ডিসি’কে স্মারকলিপি

কাদিয়ানীদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবিতে কিশোরগঞ্জের ডিসি’কে স্মারকলিপি

সর্বশেষ