গণঅধিকার পরিষদ অষ্টগ্রাম উপজেলা শাখার আহ্বায়ক কমিটি, নেতৃত্বে সোহাগ-মিনার

স্টাফ রিপোর্টার | অষ্টগ্রাম
সেপ্টেম্বর ২৪, ২০২৬
গণঅধিকার পরিষদ অষ্টগ্রাম উপজেলা শাখার আহ্বায়ক কমিটি, নেতৃত্বে সোহাগ-মিনার

গণঅধিকার পরিষদ জিওপি অষ্টগ্রাম উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে। কমিটিতে মোহাম্মদ সোহাগ নূর আহ্বায়ক এবং সাইমন উজ্জামান মিনার সদস্য সচিব মনোনীত হয়েছেন।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) ২১ সদস্য বিশিষ্ট এই আহ্বায়ক কমিটি অনুমোদন দিয়েছে গণঅধিকার পরিষদ জিওপি কিশোরগঞ্জ জেলা শাখা। জেলা শাখার সভাপতি মো. শফিকুল ইসলাম শফিক এবং সাধারণ সম্পাদক হযরত আলী অভি’র স্বাক্ষরে গণঅধিকার পরিষদ জিওপি অষ্টগ্রাম উপজেলা শাখার আহ্বায়ক কমিটি আগামী তিন মাসের জন্য অনুমোদন দেওয়া হয়েছে।

আহ্বায়ক কমিটিতে ৬জনকে যুগ্মআহ্বায়ক করা হয়েছে। তারা হলেন- মো. শাহিনুর আহম্মেদ, মো. খসরু ইসলাম, মো. উজ্জ্বল প্রধান, মো. জাকির হোসেন, আমিরুল ইসলাম ও মো. আনিছ খান।

একইভাবে ৬জনকে যুগ্মসদস্য সচিব করা হয়েছে। তারা হলেন- মহজ উদ্দিন, হাবিবুর রহমান, শাহাবুদ্দীন আহমেদ, মো. বাদল মিয়া, রিদয় আহমেদ ও আল আমীন হোসেন।

এছাড়া আহ্বায়ক কমিটির কার্যনির্বাহী সদস্যরা হলেন- জীবন দেওয়ান, শরীফ আহমেদ, মো. কবির মিয়া, তাওহীদুল ইসলাম, ফায়সাল আহম্মেদ, সুমন আহমেদ ও জুবাইদ আহমেদ।

অষ্টগ্রাম'র অন্যান্য খবর

সর্বশেষ